মানবেন্দ্র মুখোপাধ্যায়
মানবেন্দ্র মুখোপাধ্যায় | |
|---|---|
| প্রাথমিক তথ্য | |
| জন্ম | ১১ আগস্ট ১৯২৯ কালীঘাট, কলকাতা, পশ্চিমবঙ্গ |
| মৃত্যু | ১৯ জানুয়ারি ১৯৯২ (বয়স ৬২) |
| ধরন | বাংলা ক্লাসিকাল গান |
| পেশা | নেপথ্য গায়ক, সঙ্গীত পরিচালক |
| কার্যকাল | ১৯৪৯ - ১৯৮৯ |
মানবেন্দ্র মুখোপাধ্যায় (১১ আগস্ট ১৯২৯ – ১৯ জানুয়ারি ১৯৯২) একজন ভারতীয় বাঙালি সঙ্গীত শিল্পী ও সুরকার।[১] ইনি বহু বাংলা আধুনিক গান এবং নজরুলগীতি গেয়েছেন। এটা বিবেচনা করা হয় যে, স্বাধীনতার পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর পঞ্চাশ, ষাট, সত্তর ও আশির দশকে বাংলা গান চমৎকারিত্বের উচ্চতম পর্যায়ে পৌঁছায় এবং সেই কারণে সেই সময়কালকে "বাংলা আধুনিক গানের স্বর্ণযুগ" (১৯৪৭–৮৯) বলা হয়।[তথ্যসূত্র প্রয়োজন] ১৯৫০-এর দশকেই মানবেন্দ্র বাংলা গানের মর্যাদাকে ভারতীয় ধ্রুপদী সংগীতের উচ্চতায় তুলে দেন। তার স্বতন্ত্র কণ্ঠের কারণে দর্শকদের কাছে তিনি হিট ছিলেন।
জীবনী
[সম্পাদনা]নজরুলগীতির প্রখ্যাত গায়ক মানবেন্দ্র মুখোপাধ্যায় ১১ আগস্ট ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। তারা বাবা অতুলচন্দ্র তখন কলকাতার কালীঘাটে থাকতেন। ছোটবেলা কলকাতায় কাটলেও মানবেন্দ্র 'উজিরপুর-বারোপাইকা ইউনিয়ন মডেল ইন্সটিটিউশনে' (ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন) দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাঁধলে ভরতি হন। উজিরপুরের এই বিদ্যালয় (মুখার্জিদের বাড়ির কাছে) থেকে তিনি ১৯৪৬ সালে ম্যাট্রিকুলেশন (এসএসসি) পাস করেন। এবং ম্যাট্রিকুলেশন পরীক্ষার পর তিনি আবার কলকাতার বাসায় চলে যান। এবং নিজেকে সঙ্গীতসাধনায় ব্যস্ত রাখেন মৃত্যুর আগ পর্যন্ত। ১৯৬৬–১৯৮৮ খ্রিস্টাব্দ সময়কালে তিনি ১৫৩-টি নজরুলগীতি রেকর্ড করেন। ১৯৮৯ সালের জানুয়ারি মাসে তার গাওয়া শেষ বাংলা গানের অ্যালবাম "বাগবাজারের গান" প্রকাশিত হয়। মানবেন্দ্র মুখোপাধ্যায় ১৯ জানুয়ারি ১৯৯২ কলকাতায় প্রয়াত হন।[২]
জনপ্রিয় শ্রেষ্ঠ গান
[সম্পাদনা]- ঘুমায়ো না সহেলি গো (১৯৫০)
- নাই চন্দনলেখা শ্রীরাধার মুখে (১৯৫৩)
- এমনি করেই পড়বে মনে (১৯৫৬)
- আমি এতো যে তোমায় ভালোবেসেছি (১৯৫৭)
- বনে নয় মনে মোর (১৯৫৮)
- ময়ূরকণ্ঠী রাতের নীলে (১৯৬০)
- আমি পারিনি, বুঝিতে পারিনি (১৯৬২)
- যদি জানতে গো তুমি জানতে (১৯৬২)
- দোলে দোদুল দোলে (১৯৬৩; দেয়া নেয়া)
- তারই চুড়িতে যে রেখেছি মন (১৯৬৩)
- যদি আমাকে দেখো তুমি উদাসী (১৯৬৫)
- না যেও না মধুযামিনী (১৯৬৮)
- কুহু কুহু কোয়েলিয়া (১৯৭২; নজরুলগীতি)
- তোমারেই আমি চাহিয়াছি (১৯৭৭; নজরুলগীতি)
- মোর প্রিয়া হবে এসো (১৯৮৬; নজরুলগীতি)
- গাহো নাম অবিরাম (১৯৮৭; নজরুলগীতি)
- কোন কূলে আজ ভীড়লো তরী( নজরুলগীতি)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ McDermott, Rachel Fell (২০০১)। Singing to the goddess: poems to Kālī and Umā from Bengal। Oxford University Press US। পৃ. ১৮১–। আইএসবিএন ৯৭৮-০-১৯-৫১৩৪৩৩-৯। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১১।
- ↑ "উজিরপুরের 'গানের বাড়ি'র মানবেন্দ্র মুখোপাধ্যায়"। একুশে সংবাদ। ১৭ জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২৫।