বিষয়বস্তুতে চলুন

মাইক নিউয়েল (পরিচালক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাইক নিউয়েল
ওয়ান্ডারকন, ২০১০ এ নিউয়েল
জন্ম
মাইকেল করম্যাক নিউয়েল

(1942-03-28) ২৮ মার্চ ১৯৪২ (বয়স ৮৪)
মাতৃশিক্ষায়তনম্যাগডালেন কলেজ, কেমব্রিজ
পেশাচলচ্চিত্র নির্মাতা
কর্মজীবন১৯৬৩–বর্তমান
দাম্পত্য সঙ্গীবার্নিস স্টেজার্স (বি. ১৯৮০)
সন্তান২

মাইকেল করম্যাক নিউয়েল (ইংরেজি: Michael Cormac "Mike" Newell; জন্ম: ২৮ মার্চ, ১৯৪২) একজন ইংরেজ চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক ও প্রযোজক। তিনি ফোর ওয়েডিংস অ্যান্ড আ ফিউনারেল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন, পাশাপাশি চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে বাফটা পুরস্কার অর্জন করে। তার পরিচালিত অন্যান্য চলচ্চিত্র হল ডনি ব্রাস্কো (১৯৯৭) ও হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার (২০০৫), লাভ ইন দ্য টাইম অব কলেরা (২০০৭),[১] প্রিন্স অব পার্সিয়া: দ্য স্যান্ডস অব টাইম (২০১০)।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

নিউয়েল ১৯৪২ সালের ২৮শে মার্চ হের্টফোর্ডশারের সেন্ট আলবান্সে জন্মগ্রহণ করেন। তার পিতামাতা অপেশাদার অভিনয়শিল্পী ছিলেন।[২] নিউয়েল সেইন্ট অ্যালবানস স্কুলে পড়াশোনা করেছেন। এরপর তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ম্যাগডালিন কলেজে ইংরেজি সাহিত্যে অধ্যয়ন করেন।[৩][৪] মঞ্চে কাজ শুরু করার জন্য পবর্তীতে তিনি গ্রেনাডা টেলিভিশনে তিন বছরের একটি প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন।

কর্মজীবন

[সম্পাদনা]

তার পরিচালিত প্রণয়ধর্মী হাস্যরসাত্মক ফোর ওয়েডিংস অ্যান্ড আ ফিউনারেল চলচ্চিত্রটি সমাদৃত হয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন, পাশাপাশি এটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে বাফটা পুরস্কার ও শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র বিভাগে সেজার পুরস্কার অর্জন করে। এটি সে সময় পর্যন্ত সর্বোচ্চ আয়কারী ব্রিটিশ চলচ্চিত্র, যা বিশ্বব্যাপী বক্স অফিসে ২৪৪ মিলিয়ন মার্কিন ডলারের অধিক আয় করে।[৫]

২০০৫ সালে তিনি হ্যারি পটার চলচ্চিত্র ধারাবাহিকের চতুর্থ চলচ্চিত্রায়ন হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার পরিচালনা করেন,[৬] যার ফলে তিনি হ্যারি পটার চলচ্চিত্র ধারাবাহিক পরিচালনা করা প্রথম ব্রিটিশ পরিচালক। চলচ্চিত্রটি বিপুল সমাদৃত হয় এবং বিশ্বব্যাপী ব্যবসায়িক সফলতা লাভ করে, যা ২০০৫ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল।[৭]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Mike Newell on Love in the Time of Cholera"। ২ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০০৯।
  2. ↑ "Mike Newell Biography (1942-)"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৫।
  3. ↑ চার্চ গিবসন, পামেলা। "Newell, Mike (1942–)"। স্ক্রিনঅনলাইন। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৫।
  4. ↑ "Magdalene, Cambridge v St Hilda's, Oxford"। বিবিসি অনলাইন। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৫।
  5. ↑ "Four Weddings and a Funeral"। বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৫।
  6. ↑ "BBC - Movies - interview - Mike Newell"। বিবিসি। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৫।
  7. ↑ "Harry Potter and the Goblet of Fire"। বক্স অফিস মোজো। আইএমডিবি। ২১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০।

বহিঃসংযোগ

[সম্পাদনা]
পূর্বসূরী
আলফোনসো কুয়ারোন
হ্যারি পটার চলচ্চিত্রের পরিচালক
২০০৫
উত্তরসূরী
ডেভিড ইয়েটস