বিষয়বস্তুতে চলুন

মণ্ণিবক্কম

মণ্ণিবক্কম
மண்ணிவாக்கம்
চেন্নাইয়ের অঞ্চল
মণ্ণিবক্কম চেন্নাই-এ অবস্থিত
মণ্ণিবক্কম
মণ্ণিবক্কম
চেন্নাইতে মণ্ণিবক্কমের অবস্থান
স্থানাঙ্ক: ১২°৫৩′৩৮″ উত্তর ৮০°০৩′৪৮″ পূর্ব / ১২.৮৯৩৮৯৮৪° উত্তর ৮০.০৬৩৩০২৭° পূর্ব / 12.8938984; 80.0633027
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাচেঙ্গলপট্টু
মহানগরচেন্নাই
ভাষা
  দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৬০০০৪৮
যানবাহন নিবন্ধনTN-11 (টিএন-১১)

মণ্ণিবক্কম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গলপট্টু জেলায় চেন্নাই শহরের উপকণ্ঠে অবস্থিত একটি জনবসতিপূর্ণ শহর। চেন্নাই মহানগরের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত একটি লোকালয়৷ মণ্ণিবক্কম বণ্ডলুরমুড়িশূরের মধ্যবর্তী স্থানে তাম্বরম থেকে ৭.৫ কিলোমিটার ও বণ্ডলুর থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত৷ এটি চেন্নাই মহানগর অঞ্চলের চেন্নাই নগরোন্নয়ন কর্তৃৃপক্ষের অধীন৷ [] লোকালয়টি ওরগড়ম, শ্রীপেরুম্বুদুর, মারাইমালাইনগরমাহিন্দ্রা ওয়ার্ল্ড সিটির মতো শিল্পসমৃৃদ্ধ অঞ্চলগুলির সাথে সড়ক ও রেলপথে যুক্ত৷

পরিবহন

[সম্পাদনা]

বণ্ডলুর রেলওয়ে স্টেশন বণ্ডলুরের নিকটতম রেলস্টেশন৷ অন্যান্য নিকটবর্তী স্টেশনগুলি হলো উরবক্কম, পেরুঙ্গলতুর, গুড়ুবাঞ্চেরিতাম্বরম রেলওয়ে স্টেশন৷ প্রস্তাবিত কীলমবক্কম বাস টার্মিনাসটি[] মণ্ণিবক্কম থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত৷ এই টার্মিনাল থেকে দক্ষিণ ও দক্ষিণ শহরতলি যাওয়ার বাস পরিষেবা চালু হবে৷ আউটার রিং রোড মণ্ণিবক্কমের ওপর দিয়ে দীর্ঘায়িত৷ বেঙ্গালুরু থেকে চেন্নাইগামী ৪৮ নং জাতীয় সড়কও নিকটবর্তী৷ চেন্নাই বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে কীলমবক্কম বাস টার্মিনাস অবধি একটি পথ প্রস্তাবিত করা হয়েছে৷[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ খ্রিটাব্দে ভারতের জনগণনা অনুযায়ী[] মণ্ণিবক্কমের মোট জনসংখ্যা ১৩,৩০৮ জন, যেখানে ৬,৭০০ জন পুরুষ ও ৬,৬০৮ জন নারী৷ অর্থাৎ প্রতিহাজার পুরুষে ৯৮৬ জন নারীর বাস৷[] মোট পরিবার সংখ্যা ৩,২৬২ টি৷ ছয় বছর অনূর্ধ্ব শিশু সংখ্যা ১,৪৮৩, যা মোট জনসংখ্যার ১১.১৪ শতাংশ৷ শিশুদের মধ্যে শিশুপুত্র ৭৬৫ জন ও শিশুকন্যা ৭১৮ জন, অর্থাৎ শিশুদের লিঙ্গানুপাত প্রতি হাজার শিশুপুত্রে ৯৩৯ জন শিশুকন্যা৷ মণ্ণিবক্কমের মোট সাক্ষরতার হার ৮৬.৩১ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৯০.৭৮ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৮১.৮০ শতাংশ৷[] জনসংখ্যার ২৩.৩৮ শতাংশ তথা ৩,১১২ জন তফসিলি জাতি ও ২.৯৩ শতাংশ তথা ৩৯০ জন তফসিলি উপজাতির অন্তর্ভুক্ত৷ মোট শ্রমজীবী ৫,২৯৪ জন, যার মধ্যে ৩,৬৯৬ জন মূল শ্রমজীবী ও ১,৫৯৮ জন প্রান্তিক শ্রমজীবী৷

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ১১ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২১
  2. Dec 10, Yogesh Kabirdoss / TNN / Updated:; 2018; Ist, 11:13। "Kilambakkam bus terminus to cost goverment Rs 108 crore more - Chennai News - Times of India"The Times of India {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ2=-এ সাংখ্যিক নাম রয়েছে (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অতিরিক্ত বিরামচিহ্ন (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  3. Dec 10, U. Tejonmayam / TNN /; 2018; Ist, 06:43। "Metro initiates feasibility study for airport-Kilambakkam line - Chennai News - Times of India"The Times of India {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ2=-এ সাংখ্যিক নাম রয়েছে (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  4. "Census of India 2011: Data from the 2011 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১১
  5. "Census Info 2011 Final population totals"। Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India। ২০১৩। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪
  6. https://www.census2011.co.in/data/village/629393-mannivakkam-tamil-nadu.html