ভ্যালেন্টিনা ফিগুয়েরা
ভ্যালেন্টিনা ফিগুয়েরা | |
|---|---|
| জন্ম | লর্ডেস ভ্যালেন্টিনা ফিগুয়েরা মোরালেস ১৬ জুন ২০০০ |
| উচ্চতা | ১.৮৪ মিটার (৬ ফুট ১⁄২ ইঞ্চি) |
| উপাধি | মিস গ্র্যান্ড ভেনিজুয়েলা ২০১৯ মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০১৯ |
| সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী | |
| চুলের রং | বাদামী |
| চোখের রং | সবুজ |
| প্রধান প্রতিযোগিতা | মিস গ্র্যান্ড ভেনিজুয়েলা ২০১৯ (বিজয়ী) মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০১৯ (বিজয়ী) |
লর্ডেস ভ্যালেন্টিনা ফিগুয়েরা মোরালেস (জন্ম ১৬ জুন ২০০০, পুয়ের্তো লা ক্রুজ, ভেনেজুয়েলায়) একজন ভেনেজুয়েলীয় সুন্দরী, যিনি মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০১৯ -এ ভেনেজুয়েলার প্রতিনিধিত্ব করেছিলেন এবং খেতাব জিতেছিলেন। তিনিই প্রথম ভেনিজুয়েলীয় নারী, যিনি মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল খেতাব জিতেন। [১] [২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]ফিগুয়েরার জন্ম ১৬ জুন, ২০০০-এ ভেনেজুয়েলার পুয়ের্তো লা ক্রুজে। তিনি একজন মডেল এবং পুয়ের্তো লা ক্রুজের সান্তিয়াগো মারিনো পলিটেকনিক ইউনিভার্সিটি ইনস্টিটিউটের একজন স্থাপত্যবিদ্যার শিক্ষার্থী। [৩]
মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০১৯
[সম্পাদনা]ফিগুয়েরা মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০১৯ -এ ভেনেজুয়েলার প্রতিনিধিত্ব করেছিলেন এবং ২৫ অক্টোবর ২০১৯ তারিখে ভেনেজুয়েলার কারাকাসের পলিড্রো দে কারাকাসে অনুষ্ঠিত প্রতিযোগিতা জিতেছিলেন, যখন বিদায়ী শিরোপাধারী মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০১৮, প্যারাগুয়ের ক্লারা সোসা তাকে মুকুট পরিয়ে দিয়েছিল। [৪] তিনি ভেনিজুয়েলার প্রথম শিরোপাধারী এবং দক্ষিণ আমেরিকা থেকে টানা তৃতীয় বিজয়ী। [৫]
২৭ মার্চ, ২০২১-এ, থাইল্যান্ডের ব্যাংককে, ফিগুয়েরা মার্কিন যুক্তরাষ্ট্রের আবেনা অ্যাপিয়াকে তার উত্তরসূরি হিসাবে মুকুট পরিয়েছেন। [৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Ntn24.com। "Otra corona para Venezuela: Valentina Figuera gana el Miss Grand International 2019"। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ El Nacional। "La venezolana Valentina Figuera se coronó como Miss Grand International 2019"। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২।
- ↑ Diario de los Andes। "La venezolana Valentina Figuera se coronó como Miss Grand International 2019"। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৯।
- ↑ Times of India। "Venezuela crowned as Miss Grand International 2019"। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২।
- ↑ https://laodong.vn/photo/can-canh-nhan-sac-nong-bong-cua-tan-hoa-hau-hoa-binh-quoc-te-2019-762346.ldo
- ↑ "USA's Abena Appiah is Miss Grand International 2020"। Rappler। ২৭ মার্চ ২০২১। ২৭ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২১।