বিষয়বস্তুতে চলুন

বোনি রাইট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বোনি ফ্রান্সেসকা রাইট
২০১০ সালে হ্যারি পটারের উইজার্ডিং ওয়ার্ল্ডে রাইট
জন্ম
বোনি ফ্রান্সেসকা রাইট

(1991-02-17) ১৭ ফেব্রুয়ারি ১৯৯১ (বয়স ৩৫)
লন্ডন, ইংল্যান্ড
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০১-বর্তমান

বোনি ফ্রান্সেসকা রাইট [] (জন্ম: ১ ফেব্রুয়ারি ১৯৯১)[] একজন ব্রিটিশ অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং প্রযোজক।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]
জিনি উইজলি হিসেবে

বোনি রাইট লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি গহনা সংস্থ "রাইট অ্যান্ড টেগি"-র মালিক শিলা টেগি এবং গ্যারি রাইটের মেয়ে। তার বড় ভাই হলেন লুইস। প্রথমে রাইট প্রাইসর ওয়েস্টন প্রাথমিক বিদ্যালয়ে এবং পরে উত্তর লন্ডনের কিং আলফ্রেড বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষায় ভর্তি হন।[] হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোস - প্রথম এবং দ্বিতীয় পর্বের সময় তিনি লন্ডন কলেজ অফ কমিউনিকেশন থেকে চলচ্চিত্র এবং টেলিভিশন প্রযোজনা পরিচালনার উপর পড়াশোনা শুরু করেছিলেন[][] এবং ২০১২ সালে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

তিনি ব্রিটিশ লেখক জে কে রাউলিংয়ের হ্যারি পটার উপন্যাস সিরিজের উপর ভিত্তি করে হ্যারি পটার মুভি সিরিজের জিনি ওয়েজলি চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। তিনি হ্যারি পটারের সমস্ত ১০টি ছবিতে অভিনয় করেছিলেন। প্রথম পটার ছবির শ্যুটিংয়ের পরে, ২০০২ সালে তিনি হলমার্ক টেলিভিশন ফিল্ম "স্ট্র্যান্ডড" (২০০২)-তে ইয়ং সারা রবিনসন চরিত্রে অভিনয় করেছিলেন[]। তিনি ডিজনির টিভি সিরিজ "দ্য রিপ্লেসমেন্টস" (২০০৬)-এ ভ্যানেসার ভূমিকায় কণ্ঠ দিয়েছিলেন[]। জনি জেমস ডি'আরসি, ড্যারিল সাবারার সাথে এবং হ্যারি পটারের সহ-অভিনেত্রী ফ্রেডি স্ট্রোমার সাথে বোনি অভিনয় করেছিলেন দ্য আফটার দ্য ডার্ক (২০১৩)-তে।[] সেই সময়ে তিনি বিবিসি'র আগাথা ক্রিস্টির "আ লাইফ ইন পিকচার্সে" একটি চরিত্রে অভিনয় করেন[১০]। তিনি বেশ ফ্যাশনিস্টে পরিণত হয়েছেন এবং তার নাম ক্রমাগত সেরা পোশাক/সবচেয়ে স্টাইলিশ তালিকায় রয়েছে। তিনি "জিওগ্রাফি অব হ্যাপলেসহার্ট ২" স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি অংশে অভিনয় করেছিলেন, যেখানে তিনি ডগলাস বুথ সহ সহ-অভিনেতাদের সাথে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। তার গ্র্যাজুয়েশন চলচ্চিত্র "সেপারেট উই কাম সেপারেট উই গো"।[১১] এতে ডেভিড থিউলিস অভিনয় করেন। যা ক্যান ফিল্ম ফেস্টিভাল ২০১২-এ প্রদর্শিত হয়েছিল। তখন থেকেই তিনি বিভিন্ন উত্তেজনাপূর্ণ এবং আগত শিল্পী ও সংগীতশিল্পীদের জন্য সংক্ষিপ্ত সংগীত ভিডিও এবং চলচ্চিত্র পরিচালনা করছেন।[১২]

২০১৩ সালে তিনি "বিফোর আই স্লিপ" (জন ব্যানভিলের পুরষ্কারপ্রাপ্ত উপন্যাসের পর্দায় রূপান্তর) ও "দ্য সি"-তে অভিনয় করেন। [১৩] দ্য সি-তে সিরান হিন্ডস, সিনিয়াদ কিউসাক এবং শার্লোট র‍্যাম্পলিংয়ের সাথে অভিনয় করেন।[১৪]

তথ্য সংগ্রহ

[সম্পাদনা]
  1. Births, Marriages & Deaths Index of England & Wales, 1916–2005.; at ancestry.com
  2. Merrill, Brian (২০০৬)। On This Date: A Day-by-Day Look at Historical Events। Lulu.com। পৃ. ৩৬। আইএসবিএন ৯৭৮-১-৪৩০৩-০৫০১-৯
  3. "The magic of Bonnie Wright"Evening Standard (ইংরেজি ভাষায়)। ২৫ জুন ২০০৯। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৯
  4. "The magic of Bonnie Wright"Evening Standard (ইংরেজি ভাষায়)। ২৫ জুন ২০০৯। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯
  5. Riggs, Thomas (২০০৭)। Contemporary Theatre, Film & Television: A Biographical Guide। Gale Group। পৃ. ৩৪১আইএসবিএন ৯৭৮-০-৭৮৭৬-৯০৫০-২
  6. "Bonnie Wright | HuffPost"www.huffpost.com। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯
  7. "Stranded" {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  8. TV.com। "The Replacements"TV.com। ৭ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯
  9. "Poster Art Revealed for AFTER THE DARK, In Theaters This February - BWWMoviesWorld"web.archive.org। ১৭ ডিসেম্বর ২০১৩। ১৭ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  10. "Agatha Christie: A Life in Pictures" {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  11. "Bonnie Wright Separate We Come, Separate We Go Interview" {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  12. "Bonnie Wright United Agents"www.unitedagents.co.uk। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯
  13. "Edinburgh premiere for Banville's The Sea" (ইংরেজি ভাষায়)। ২৯ মে ২০১৩। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  14. "Bonnie Wright | HuffPost"www.huffpost.com। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]

আরো দেখুন

[সম্পাদনা]