বিষয়বস্তুতে চলুন

বেগম মাজেদা ওয়াইন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেগম মাজেদা ওয়াইন
পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য
কাজের মেয়াদ
১ জুন ২০১৩ – ৩১ মে ২০১৮
নির্বাচনী এলাকামহিলাদের জন্য সংরক্ষিত আসন
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাপাকিস্তানি
রাজনৈতিক দলপাকিস্তান মুসলিম লিগ (এন)
দাম্পত্য সঙ্গীগোলাম হায়দার ওয়াইন

বেগম মাজেদা ওয়াইন (উর্দু: بیگم مجیدہ وائیں‎‎) একজন পাকিস্তানি রাজনীতিবিদ যিনি প্রথম দফায় ১৯৯৭ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় জুন ২০১৩ থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত পাকিস্তান জাতীয় সংসদের সদস্য ছিলেন।

পরিবার

[সম্পাদনা]

তিনি পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী গোলাম হায়দার ওয়াইন এর স্ত্রী।[১]

রাজনৈতিক কর্মজীবন

[সম্পাদনা]

তিনি পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৯৩-এ এনএ-১২৩ (খানেওয়াল-৩) আসন থেকে পাকিস্তান মুসলিম লিগ (এন) এর প্রার্থী হিসেবে জাতীয় সংসদের সদস্য পদের জন্য লড়েছিলেন কিন্তু তিনি পরাজিত হন। ৫০,৪৫৪ ভোট পেয়ে তিনি আসলাম বদলার নিকট পরাজিত হন।[২]

তিনি পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৯৭-এ এনএ-১২৩ (খানওয়াল -৩) আসন হতে পিএমএল-এন এর প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচিত হন। তিনি ৬৮,৭০১ ভোট পান এবং বিরোধী প্রার্থী আসলাম বদলাকে পরাজিত করেন।[২]

পাকিস্তানের সাধারণ নির্বাচন, ২০১৩-এ তিনি পাঞ্জাব থেকে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে পিএমএল-এন প্রার্থী হিসেবে জাতীয় সংসদে পুনরায় নির্বাচিত হন।[৩][৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Khanewal: a show of traditional powerhouses"। DAWN.COM (ইংরেজি ভাষায়)। ১৬ আগস্ট ২০০৫। ১৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
  2. 1 2 "National Assembly election result" (পিডিএফ)। ECP। ২৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৮।
  3. ↑ "PML-N secures most reserved seats for women in NA - The Express Tribune"। The Express Tribune। ২৮ মে ২০১৩। ৪ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৭।
  4. ↑ "Women, minority seats allotted"। DAWN.COM (ইংরেজি ভাষায়)। ২৯ মে ২০১৩। ৭ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৭।