বুলু ফিল্ম
| বুলু ফিল্ম | |
|---|---|
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
| পরিচালক | হিমাংশু প্ৰসাদ দাস |
| রচয়িতা |
|
| শ্রেষ্ঠাংশে |
|
| সুরকার | পল্লব তালুকদার |
| প্রযোজনা কোম্পানি | গুয়ের্নিকা ক্রিয়েটোভিস্টা |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১১৬ মিনিট |
| দেশ | ভারত |
| ভাষা | অসমীয়া |
| নির্মাণব্যয় | ₹৩০ লক্ষ[১] |
| আয় | ₹৭৫ লক্ষ[১] |
বুলু ফিল্ম (ইংরেজি: Bulu Film) ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত, গুয়ের্নিকা ক্রিয়েটোভিস্টার ব্যানারে নির্মিত একটি অসমীয়া হাস্যরসাত্মক চলচ্চিত্র।[২] রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিমাংশু প্রসাদ দাস পরিচালিত এটি চতুর্থ ছবি। ছবিটিতে প্রধান চরিত্রে রয়েছেন পরিচালকও।[৩]
গল্পের সারাংশ
[সম্পাদনা]রোগের বিস্তার রোধে সরকার ঘোষিত লকডাউন সমগ্র দেশ তথা নিম্ন আসামের একটি সাধারণ গ্রামকে ধ্বংস করে দিয়েছে। একই গ্রামের তিন যুবকও চাকরি হারিয়ে ফেলে। সময় গড়ানোর সাথে সাথে তারা তিনজন মিলে বিকল্প আয়ের উৎস খুঁজতে গ্রামে একটি ব্লু ফিল্ম বানানোর সিদ্ধান্ত নেন। ইন্টারনেটে ছবি আপলোড করে প্রচুর টাকা অর্জন করার স্বপ্ন দেখা তিন যুবক অবশেষে অপ্রত্যাশিত বাস্তবতার মুখোমুখি হলেন। মূলত এই বিষয় অবলম্বনেই নির্মিত হয়েছে 'বুলু ফিল্ম' নামক ছবিটি।[৩]
অভিনয়শিল্পী
[সম্পাদনা]- প্ৰণামী বরা
- হিমাংশু প্ৰসাদ দাস
- অপূর্ব বর্মন
- চাংকু নিরঞ্জন নাথ
- অনামিকা শরণীয়া
- গৌরবজ্যোতি দাস
- শিখা ঠাকুরীয়া[৩]
তথ্যসূত্ৰ
[সম্পাদনা]- 1 2 "Film review: An Assamese cinema vs a high-budget Bollywood blockbuster; My thoughts"। neindiabroadcast.com। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "A Review of Assamese Movie 'Bulu Film'"। The Quint। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫।
- 1 2 3 "মুকলি হ'ল হিমাংশু প্ৰসাদ দাসৰ 'বুলু ফিল্ম'ৰ ট্ৰেইলৰ, ৯ ছেপ্টেম্বৰত আহি আছে ছবিগৃহলৈ"। News 18 অসম। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]ইন্টারনেট মুভি ডেটাবেজে বুলু ফিল্ম (ইংরেজি)