বিশ্ব মশা দিবস
| বিশ্ব মশা দিবস | |
|---|---|
| পালনকারী | আন্তর্জাতিক |
| ধরন | আন্তর্জাতিক |
| তারিখ | ২০ আগস্ট |
| পরবর্তী আয়োজন | ২০ আগস্ট ২০২৬ |
| সংঘটন | বার্ষিক |

বিশ্ব মশা দিবস বা বিশ্ব মশক দিবস প্রতিবছর ২০ আগস্ট পালিত একটি দিবস।[১] ২০ আগস্ট 'মশা দিবস' পালন করা হয় মূলত চিকিৎসক রোনাল্ড রসের আবিষ্কারকে সম্মান জানানোর জন্য। ১৮৯৭ সালের ২০ আগস্ট চিকিৎসক রোনাল্ড রস অ্যানোফিলিস মশা বাহিত ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেছিলেন। পরবর্তীকালে তিনি এই আবিষ্কারের জন্য 'নোবেল' পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
১৯৩০-এর দশক থেকে দিবসটি পালিত হয়ে আসছে। যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন দিবসটি প্রথম পালন করা শুরু করে।[২]
বিভিন্ন ভয়াবহ অসুখের মধ্যে মশা বাহিত ম্যালেরিয়া, ডেঙ্গু উল্লেখযোগ্য। তাই ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি মশাবাহিত রোগের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে বিশেষভাবে সচেতন করার জন্য এই দিন সারা বিশ্ব জুড়ে পালিত হয়। মশা বাহিত রোগ থেকে সাবধান হওয়ার জন্য, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য এই দিনে সমগ্র বিশ্ব জুড়ে বেশ কিছু সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "আজ পালিত হচ্ছে বিশ্ব মশা দিবস"। যুগান্তর। ২০ অগাস্ট ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "মশা যখন কামান! বিশ্ব মশা দিবস আজ"। সমকাল। ২০ অগাস্ট ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "বিশ্ব মশা দিবস আজ"। জাগো নিউজ। ২০ আগস্ট ২০১৯।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |