বিষয়বস্তুতে চলুন

বিশাখা দত্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিশাখা দত্ত
২০১৬ সালে বিশাখা দত্ত

বিশাখা দত্ত হলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, নারী অধিকার কর্মী ও সাংবাদিক।[]

জীবনী

[সম্পাদনা]

বিশাখা দত্ত মুম্বাইভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান পয়েন্ট অব ভিউয়ের সহপ্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডিরেক্টর।[] সংগঠনটি নারী অধিকার নিয়ে কাজ করে থাকে। তিনি ক্রিয়েটিভ রিসোর্স ফর এমপাওয়ারমেন্ট ইন অ্যাকশন এবং উইকিমিডিয়া ফাউন্ডেশনের সাথেও যুক্ত ছিলেন।[] তিনি ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত উইকিমিডিয়া ফাউন্ডেশনের সাথে যুক্ত ছিলেন। তিনিই প্রথম ভারতীয়, যিনি উইকিমিডিয়া ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টির সাথে যুক্ত ছিলেন।[][]

১৯৯৮ সালে তিনি ভারতের মহারাষ্ট্র রাজ্যের নারী পঞ্চায়েত নিয়ে রচিত অ্যান্ড হু উইল মেক দ্য চাপাতিজ? বইটি সম্পাদনার সাথে যুক্ত ছিলেন।[] ২০০৮ সালে বইটি হোখস্টাডট পুরস্কারে ভূষিত হয়।[] ২০০৩ সালে বিশাখা দত্ত নির্মিত প্রামাণ্যচিত্র ইন দ্য ফ্লেশ : থ্রি লাইভস ইন প্রস্টিটিউশন মুক্তি পায়।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Kurup, Deepa (১৪ এপ্রিল ২০১০)। "And now, Wikipedia India's new face"The Hindu। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৪
  2. "Board"Point of View। ১৭ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৪
  3. "Press releases: Bishakha Datta to join Wikimedia Foundation Board of Trustees"Wikimedia Foundation। ৫ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৪
  4. "Q&A with Bishakha Datta: First Indian on Wikimedia board of trustees"Mint। ৬ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১০
  5. "Book Review: And Who Will Make the Chapatis?"। SAWNET। ১৬ ফেব্রুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১০
  6. "Hochstadt award"। ২১ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৯
  7. "The Hindu : Sex, truth, and videotape"। The Hindu। ২৯ আগস্ট ২০০২। ৩১ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১০
  8. Sharma, Kanika (১৫ নভেম্বর ২০১৩)। "Flesh Talkies"MiD DAY। ৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]