বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশ ইনস্টিটিউট অব এ্যাডমিনিস্ট্রেশন এ্যান্ড ম্যানেজমেন্ট ফাউন্ডেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিয়াম ফাউন্ডেশন
গঠিত১৯৯১
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটবিআইএএম ফাউন্ডেশন

বিয়াম ফাউন্ডেশন অথবা বাংলাদেশ ইন্সটিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট হলো ঢাকা, বাংলাদেশ-এ অবস্থিত একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান। এটি একটি স্বতন্ত্র প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান, যা জনপ্রশাসন মন্ত্রণালয়-এর সঙ্গে সংযুক্ত। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার কর্মকর্তাদের জন্য ফাউন্ডেশন ট্রেনিং কোর্স (এফটিসি) থেকে শুরু করে বিভিন্ন সরকারি সংস্থার বিভাগীয় প্রশিক্ষণ পর্যন্ত পরিচালনা করে। এছাড়া, এটি বেসরকারি সংস্থার জন্য কাস্টমাইজড প্রশিক্ষণও প্রদান করে। হাতিরঝিল এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির একটি আধুনিক আবাসিক সুবিধা রয়েছে। এছাড়া, ভাড়ার জন্য একটি অডিটোরিয়াম সুবিধাও রয়েছে। [][][]

ইতিহাস

[সম্পাদনা]

বাংলাদেশ ইন্সটিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠিত হয় ১৯৯১ সালে। ২০০০ সাল থেকে, এই ফাউন্ডেশন ১৭টি বিআইএএম ল্যাবরেটরি স্কুল এবং তিনটি বিআইএএম মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করে।[] ২০০২ সালের নভেম্বর মাসে, বাংলাদেশ সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে বিআইএএম ফাউন্ডেশনে রূপান্তর করে। এরপর এটি স্বনির্ভরভাবে পরিচালিত হয় এবং বাংলাদেশ প্রশাসনিক সেবা সমিতি-এর সঙ্গে যুক্ত থাকে।[]

বিস্ফোরণ

[সম্পাদনা]

২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার ইস্কাটনে বিআইএএম ফাউন্ডেশনের একটি কক্ষে বিস্ফোরণে অফিস সহায়ক মো. আব্দুল মালেক ও গাড়িচালক মো. ফারুক মারা যান। প্রাথমিকভাবে এটি এসি বিস্ফোরণ হিসেবে চিহ্নিত করা হলেও, পরবর্তীতে পিবিআই-এর তদন্তে এটি পূর্বপরিকল্পিত অগ্নিসংযোগ বলে প্রমাণিত হয়। তদন্তে বলা হয় এ আগুনের উদ্দেশ্য ছিল সমিতির গুরুত্বপূর্ণ নথিপত্র ধ্বংস করা। পিবিআই ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে একজন ছিলেন প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "BIAM Foundation"biamfoundation.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭
  2. "Raise awareness about AIDS"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭
  3. "Youths together to decide their future"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৪ জুলাই ২০০৯। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭
  4. "Education"biamfoundation.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭
  5. "বিয়ামে বিস্ফোরণ ছিল হত্যাকাণ্ড, জানাল পিবিআই"। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২৪