বদর-উন-নেসা বেগম
| বদর-উন-নেসা বেগম | |||||
|---|---|---|---|---|---|
| জন্ম | ২৭ নভেম্বর, ১৬৪৭ দিল্লী, মোগল সাম্রাজ্য | ||||
| মৃত্যু | ৯ এপ্রিল ১৬৭০ (বয়স ২২) দিল্লী, মোগল সাম্রাজ্য | ||||
| |||||
| রাজবংশ | তৈমুরি সাম্রাজ্য | ||||
| পিতা | আওরঙ্গজেব | ||||
| মাতা | নওয়াব বাই | ||||
| ধর্ম | ইসলাম | ||||
বদর-উন-নেসা বেগম (ফার্সি: بدرالنساء بیگم; অর্থ "মহিলাদের মধ্যে পূর্ণ চাঁদ"; জন্মঃ ১৭ নভেম্বর, ১৯৪৭, মৃত্যুঃ ৯ এপ্রিল, ১৬৭০) এককজন মোগল রাজকন্যা। তিনি মোগল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় কন্যা। তার মায়ের নাম নবাব বাই।[১] মোগল রাজকন্যাদের মধ্যে বদর-উন-নেসা বেগম ছিলেন জ্ঞানী, ধার্মিক এবং জনহিতকর কাজের জন্য বিখ্যাত।
জীবন
[সম্পাদনা]বদর-উন-নেসা বেগম তার দাদা সম্রাট শাহজাহানের শাসনামলে ১৬৪৭ সালে জন্মগ্রহণ করেন। তার মা নবাব বাই ছিলেন কাশ্মিরের রাজকুমারী। তিনি তারা বাবা-মায়ের তৃতীয় এবং শেষ সন্তান। তার বড় ভাই রাজকুমার মুহাম্মদ সুলতান এবং রাজকুমার মুহাম্মদ মুয়াজ্জাম (ভবিষ্যতের সম্রাট বাহাদুর শাহ )।[২]
বদর-উন-নেসা বেগম পবিত্র কুরআন শরীফ মুখস্থ করেছিলেন,[২] এবং তিনি প্রচুর ধর্মীয় বই পড়তেন। তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। [৩] তার বিস্ময়কর চরিত্র, শান্ত স্বভাব, পাঠ্যাভাস ইত্যাদি কারণে সম্রাট আওরঙ্গজেব তাকে অনেক পছন্দ করতেন।[৪]
মৃত্যু
[সম্পাদনা]১৬ এপ্রিল, ১৬৭০ সালে ২৯ বছর বয়সে, তার বাবার রাজত্বের তেরো বছরের সময় বদর-উন-নেসা বেগম মারা যান।[৫] আওরঙ্গজেব তার মৃত্যুতে অনেক কষ্ট পান।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Irvine, William। Later Mughal। Atlantic Publishers & Distri। পৃ. ২।
- 1 2 Sharma, Sudha (২১ মার্চ ২০১৬)। The Status of Muslim Women in Medieval India। SAGE Publications India। পৃ. ১২৪, ২১২। আইএসবিএন ৯৭৮-৯-৩৫১-৫০৫৬৭-৯।
- ↑ Iftikhar, Rukhsana (৬ জুন ২০১৬)। Indian Feminism: Class, Gender & Identity in Medieval Ages। Notion Press। আইএসবিএন ৯৭৮-৯-৩৮৬-০৭৩৭৩-০।[পৃষ্ঠা নম্বর প্রয়োজন]
- ↑ Chandrababu, B. S.; Thilagavathi, L. (২০০৯)। Woman, Her History and Her Struggle for Emancipation। Bharathi Puthakalayam। পৃ. ২১০। আইএসবিএন ৯৭৮-৮-১৮৯-৯০৯৯৭-০।
- ↑ Sarkar, Jadunath (১৯১২)। History of Aurangzib mainly based on Persian sources: Volume 1 - Reign of Shah Jahan। M.C. Sarkar & sons, Calcutta। পৃ. ৭২।
- ↑ Behari, Bepin (১৯৯৬)। Astrological Biographies: Seventeen Examples of Predictive Insights। Motilal Banarsidass। পৃ. ৫২। আইএসবিএন ৯৭৮-৮-১২০-৮১৩২২-৯।