বিষয়বস্তুতে চলুন

বদরগঞ্জ সরকারি কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বদরগঞ্জ সরকারি কলেজ
অন্যান্য নাম
বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ
নীতিবাক্যজ্ঞানেই শক্তি
ধরনসরকারি
স্থাপিত জুলাই ১৯৬৭; ৫৮ বছর আগে (1967-07-01)
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
দিনাজপুর শিক্ষা বোর্ড
ইআইআইএন১২৭২৩৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষআব্দুল হামিদ
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৪১
শিক্ষার্থী২০৪৫
স্নাতক১৪৪২
অন্যান্য শিক্ষার্থী
৬০৩
ঠিকানা
চাদকুঠিরডাঙ্গা, বদরগঞ্জ
, ,
শিক্ষাঙ্গনগ্রামীণ, ১০.১৩ একর (৪.১০ হেক্টর)
ওয়েবসাইটbadarganjcollege.gov.bd
মানচিত্র

বদরগঞ্জ সরকারি কলেজ রংপুর বিভাগের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার পৌর এলাকার একটি সরকারি মহাবিদ্যালয়।[][] বর্তমানে এই কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয়। এছাড়া, স্নাতক (পাস) কোর্স ও ২টি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু আছে।[] ২০২৪ সালের তথ্য অনুযায়ী, এখানে মোট ২০৪৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৬৭ সালের ১ জুলাই স্থানীয় বিদ্যানুরাগী ব্যক্তিগণ প্রতিষ্ঠা করেন। প্রথমে উচ্চ মাধ্যমিক কলেজ হিসাবে যাত্রা শুরু হয়। পরে ডিগ্রী পাস কোর্স এবং অনার্স কোর্স চালু হয়।[] ২০১৮ সালে কলেজটি সরকারি হয়।[] এমপিও কোড-৯১০১০৭৩২০১।

উপলব্ধ কোর্স

[সম্পাদনা]

কলেজটিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের অধীনে এইচএসসি স্তরে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য শাখা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী পর্যায়ে বিএ/বিএসএস, বি.কম, বিএসসি চালু আছে ও অনার্স স্তরে ২টি কোর্স চালু আছে।[]

উচ্চ মাধ্যমিক

[সম্পাদনা]
  • বিজ্ঞান
  • মানবিক
  • ব্যবসায় শিক্ষা

ব্যাচেলর ডিগ্রি (পাস) কোর্স []

[সম্পাদনা]
  • বিএ (পাস)
  • বিএসএস (পাস)
  • বিএসসি (পাস)
  • বিবিএস (পাস)

ব্যাচেলর ডিগ্রি অনার্স কোর্স

[সম্পাদনা]
  • বাংলা
  • ব্যবস্থাপনা

অবকাঠামো

[সম্পাদনা]

ভবনের বিবরণ

[সম্পাদনা]
  1. প্রশাসনিক ভবন-১টি।
  2. একাডেমিক ভবন-৪টি।
  3. মসজিদ ১টি

অন্যান্য

[সম্পাদনা]
  1. বিজ্ঞানাগার ১টি
  2. কম্পিউটার ল্যাব ১টি
  3. পাঠাগার ১টি
  4. শিক্ষক কনফারেন্স রুম ১টি।

শিক্ষার্থী

[সম্পাদনা]

২০২৪ সালের তথ্যানুযায়ী উচ্চ মাধ্যমিক স্তরে ৬০৩ জন, স্নাতক (পাশ) স্তরে ৭৯১ জন, স্নাতক (সম্মান) স্তরে ৬৫১ জন মিলে মোট ২০৪৫ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে।[]

ফলাফল ও র‍্যাংকিং

[সম্পাদনা]

২০১১ থেকে ২০২৪ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় মোট ৫১৩৪ জন অংশগ্রহণ করেছে, এর মধ্যে পাস করেছে ৩৭৭৭ জন, ফেল করেছে ১৩৫৭ জন, এ+ পেয়েছে ৫৮ জন, শতকরা পাস করেছে ৭৩.৫৭%, শতকরা এ+ পেয়েছে ১.১৩ %।[]

২০২৪ সহপাঠী কলেজ র‍্যাংকিং অনুযায়ী, কলেজটি জাতীয় পর্যায়ে ৫৬০৬তম, দিনাজপুর বোর্ডে ৮৫৫ তম, রংপুর বিভাগে ৬৩০ তম এবং রংপুর জেলায় ১৭ তম স্থানে রয়েছে।[]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Badarganj Government College (University) - Rangpur, Rangpur Division"www.helpmecovid.com। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২২
  2. "Badarganj Government College (University) - Rangpur, Rangpur Division"www.helpmecovid.com। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২২
  3. 1 2 "National University :: College Details"www.nubd.info। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২৪[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. 1 2 স্তরভিত্তিক শিক্ষার্থী সংখ্যা ২০২৪। "বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ"বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২৪{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  5. "জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অনার্স কলেজের তালিকা সমুহ ২০২২"Daily Result BD (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৫ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২২
  6. 1 2 Analysis of Public Results। "badarganj-degree-college"সহপাঠী। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২৪