প্রিয়া তেন্ডুলকর
প্রিয়া তেন্ডুলকর | |
|---|---|
| জন্ম | ১৯ অক্টোবর ১৯৫৪ |
| মৃত্যু | ১৯ সেপ্টেম্বর ২০০২ (বয়স ৪৭) |
| পেশা | অভিনেত্রী, সমাজকর্মী |
| কর্মজীবন | ১৯৬৯-২০০১ |
| দাম্পত্য সঙ্গী | করণ রাজদান (বি. ১৯৮৮; separated ১৯৯৫) |
| সন্তান | ১ |
| পিতা-মাতা | বিজয় তেন্ডুলকর (পিতা) |
| আত্মীয় | মঙ্গেশ তেন্ডুলকর (চাচা) |
প্রিয়া তেন্ডুলকর (১৯ অক্টোবর ১৯৫৪ - ১৯ সেপ্টেম্বর ২০০২) একজন ভারতীয় অভিনেত্রী, সমাজকর্মী ও লেখিকা ছিলেন। তিনি টেলিভিশন ধারাবাহিক রজনী (১৯৮৫)-এ নাম ভূমিকায় অভিনয়ের জন্য এবং দ্য প্রিয়া তেন্ডুলকর শো সঞ্চালনার জন্য সর্বাধিক পরিচিত।[১] তিনি প্রখ্যাত মারাঠি নাট্যকার বিজয় তেন্ডুলকরের কন্যা এবং টেলিভিশন অভিনেতা ও পরিচালক করণ রাজদানের প্রাক্তন স্ত্রী।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]প্রিয়া ১৯৫৪ সালের ১৯শে অক্টোবর বোম্বে শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা বিজয় তেন্ডুলকর একজন প্রখ্যাত মারাঠি নাট্যকার[১] এবং মাতা নির্মলা। তার ভাই রাজা। তার চাচা মঙ্গেশ তেন্ডুলকর একজন কার্টুনিস্ট।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]প্রিয়া ১৯৮৮ সালে তার রজনী ধারাবাহিকে সহশিল্পী করণ রাজদানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৯৫ সালে তারা আলাদা হয়ে যান।[২] তাদের পুত্র আদিত্য।[১]
মৃত্যু
[সম্পাদনা]প্রিয়া দীর্ঘদিন স্তনের ক্যান্সারে ভুগে ২০০২ সালের ১৯শে সেপ্টেম্বর তার প্রভাদেবী বাসভবনে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।[১][৩][৪]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | শিরোনাম | চরিত্র | টীকা |
|---|---|---|---|
| ১৯৭৪ | অঙ্কুর | সারু | |
| ১৯৮০ | মিনচিনা ওটা | টনির স্ত্রী | কন্নড় ভাষার চলচ্চিত্র |
| ১৯৮১ | Gondhalt Gondhal | হেমাঙ্গী (হেমা) | |
| ১৯৮২ | Thorli Jaau | নমিতা | |
| ১৯৮২ | Malavarcha Phool | ||
| ১৯৮২ | মাই বাপ | রীমা | |
| ১৯৮৩ | দেবতা | অনগ্য | |
| ১৯৮৩ | Ranine Daav Jinkla | ||
| ১৯৮৩ | Thorali Jaau | ||
| ১৯৮৪ | মহাদান | ||
| ১৯৮৪ | Mumbaicha Faujdaar | মাধুরী যাদব | |
| ১৯৮৪ | Maherchi Manse | বসুধা | |
| ১৯৮৫ | বিবেক | ||
| ১৯৮৫ | Nasoor | ড. যশোদা গোর | |
| ১৯৮৬ | সস্তি দুলহান মেহেঙ্গা দুলহা | অনুরাধা / অনু | |
| ১৯৮৬ | রাত কে বাদ | ||
| ১৯৮৭ | বেসাহারা | চারু | |
| ১৯৮৭ | মাজাল | ড. ললিতা | |
| ১৯৮৭ | Navrayane Sodli | ||
| ১৯৮৭ | নাম অ নিশান | গীতা | |
| ১৯৮৮ | শিলা | প্রিয়া দাস | |
| ১৯৮৮ | কাল চক্র | অঞ্জলি প্রদান | |
| ১৯৮৮ | ইনসাফ কী জাং | ||
| ১৯৮৯ | শগুন | ||
| ১৯৯৪ | মোহরা | পূজা | বিশেষ উপস্থিতি |
| ১৯৯৪ | Maza Saubhagya | দূর্গা সরলস্কর | |
| ১৯৯৫ | ত্রিমূর্তি | সত্যদেবী সিং | |
| ১৯৯৭ | গুপ্ত: দ্য হিডেন ট্রুথ | শারদা সিনহা | |
| ১৯৯৭ | অউর প্যায়ার হো গয়া | মিসেস মলহোত্রা | |
| ১৯৯৯ | প্রেম শাস্ত্র | ||
| ২০০০ | রাজা কো রানি সে প্যায়ার হো গয়া | মোহিতের মা | কৃতিত্ব দেওয়া হয়নি |
| ২০০১ | প্যায়ার ইশ্ক অউর মোহব্বত | মিসেস ভারদ্বাজ | অভিনীত সর্বশেষ চলচ্চিত্র |
টেলিভিশন
[সম্পাদনা]| বছর | শিরোনাম | চরিত্র |
|---|---|---|
| ১৯৮৫ | রজনী | রজনী |
| দামিনী | মৃণালিনী রঙ্গনেকর | |
| অস্মিতা | অস্মিতা | |
| ১৯৯৫-১৯৯৯ | হাম পাঁচ | আনন্দ মথুরের প্রথম স্ত্রী |
| ১৯৯৬-১৯৯৮ | যুগ | রত্না |
| ১৯৯৬ | ইতিহাস | |
| ১৯৯৬ | আহট | রাখি |
| ১৯৯৮ | আঙ্গন | |
| ১৯৯৯ | প্রফেসর প্যায়ারেলাল | সজনী প্যায়ারেলাল চতুর্বেদী |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 পাওয়ার, যোগেশ (১৯ সেপ্টেম্বর ২০০২)। "Priya Rajni Tendulkar passes away"। রেডিফ.কম। মুম্বই। ৪ অক্টোবর ২০০২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ খুবচন্দানি, লতা (১৯ সেপ্টেম্বর ২০০২)। "She deserved to be happy"। রেডিফ.কম। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Actress Priya Tendulkar dies of heart attack"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। Mumbai। Press Trust of India। ১৯ সেপ্টেম্বর ২০০২। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Priya Tendulkar passes away"। ইন্ডিয়ান টেলিভিশন। ১৯ সেপ্টেম্বর ২০০২। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৩।