বিষয়বস্তুতে চলুন

পুংস্তবক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফুলের বিভিন্ন অংশসমূহের চিত্ৰ

এটি ফুলের তৃতীয় স্তবক এবং একটি অত্যাবশ্যকীয় অংশ। স্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে। একটি স্তবকে অনেকগুলো পুংকেশর থাকতে পারে।

প্রতিটি পুংকেশরের দুটি অংশ। একটি হলো পরাগদণ্ড এবং অপরটি হল পরাগধানী বা পরাগ থলি। পুংকেশরের দন্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শিষ্য থলির মত অংশকে পরাগধানী বলে। পরাগধানী এবং কোন দণ্ড সংযোগকারী অংশকে যোজনী বলে। পরাগধানীর মধ্যে পরাগ উৎপন্ন হয় এবং এই পরাগরেণু অঙ্কুরিত হয়ে পরাগনালী গঠন করে।

এই পড়ার নালিকায় পুংজনন কোষ উৎপন্ন হয় এবং এটি সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। কখনো পুং-স্তবকের পুংদণ্ডগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে।.