বিষয়বস্তুতে চলুন

পিটারহোফ, শিমলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পিটারহোফ
২০১০ সাল অনুযায়ী পিটারহোফ
পিটারহোফ, শিমলা হিমাচল প্রদেশ-এ অবস্থিত
পিটারহোফ, শিমলা
ভারতের হিমাচল প্রদেশে অবস্থান
প্রাক্তন নামরাজ ভবন, শিমলা
সাধারণ তথ্যাবলী
শহরশিমলা
স্থানাঙ্ক৩১°০৫′২১″ উত্তর ৭৭°১০′৪৮″ পূর্ব / ৩১.০৮৯১৭৮° উত্তর ৭৭.১৭৯৮৮৬° পূর্ব / 31.089178; 77.179886
সংস্কার১৯৯১

পিটারহোফ শিমলায় অবস্থিত একটি ভবন ছিল যা ব্রিটিশ রাজ সময়কালে কমপক্ষে সাতজন ভারতীয় ভাইসরয়য় ও গভর্নর-জেনারেলদের বাসভবন ছিল। এটি আদর্শ রাজকীয় ধাঁচে - পূর্ণ কাষ্ঠ ফ্রেম ও কাষ্ঠ ফ্রেমের ছাঁচে নির্মিত হয়েছিল।

এর প্রথম বাসিন্দা ছিলেন জেমস ব্রুস, ৮ম আর্‌ল অফ এলিগন, যিনি ১৮৬৩ সালে ভবনটিতে উঠেন।[]

ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতের স্বাধীনতার পর, ভবনটি পাঞ্জাব উচ্চ আদালত হিসেবে ব্যবহৃত হয়েছে। পিটারহোফে অবস্থিত এই স্থানে নাথুরাম গডসে, যে মহাত্মা গান্ধীকে হত্যা করে, তার বিচারকার্য ১৯৪৮-৪৯ সংগঠিত হয়।[] ১৯৭১ সালে, যখন হিমাচলের পূর্ণাঙ্গ প্রদেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটে, তখন পিটারহোফ রাজভবন (রাজ্যপালদের বাসভবন) হিসেবে ব্যবহৃত হত।[]

১৯৮১ সালের ১২ জানুয়ারি রাত্রিবেলা একটি অগ্নিকান্ডে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।[] ফলে, রাজভবনটিকে সরিয়ে ব্যারেন্স আদালত ভবনে নিয়ে আসা হয়। ১৯৯১ সালে পিটারহোফকে নতুন ডিজাইনে পুনঃনির্মাণ করে একটি বিলাসবহুল হোটেলে রূপ দেয়া হয়। এর ৩৪টি কক্ষ রয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Indus Publishing Company (১ মার্চ ১৯৯৮)। Gazetteer Of the Simla District 1904। Indus Publishing। পৃ. ১২০। আইএসবিএন ৯৭৮-৮১-৭৩৮৭-০৬৮-২। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১২
  2. Heritage holidays। Outlook। ২০০৪। পৃ. ৬২। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১২
  3. 1 2 Peterhoff (Old Raj Bhavan At Chauramaidan), Governor House, Himachal Pradesh
  4. "Nathuram Godse was tried at Peterhoff Shimla in Gandhi Murder Case"IANS। Biharprabha News। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৪