পলিক্যাওস ডুবিয়াম
| পলিক্যাওস ডুবিয়াম | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| ক্ষেত্র: | ইউক্যারিওটা |
| পর্ব: | অ্যামিবোজোয়া |
| উপপর্ব: | লোবোসা |
| শ্রেণী: | টিউবিউলিনিয়া |
| পরিবার: | অ্যামিবিডা |
| গণ: | পলিক্যাওস |
| প্রজাতি: | পলিক্যাওস ডুবিয়াম |
| দ্বিপদী নাম | |
| পলিক্যাওস ডুবিয়াম আসা স্খেফার, ১৯২৬[১] | |
| প্রতিশব্দ | |
| |
পলিক্যাওস ডুবিয়াম (ইংরেজি: Polychaos dubum) অ্যামিবোজোয়া পর্বের অ্যামিবিডা পরিবারের পলিক্যাওস গণের একটি প্রজাতি বিশেষ, যা মূলতঃ উত্তর আমেরিকা ও উত্তর ইউরোপ থেকে সংগ্রহ করা গেছে।[৩] স্বাদু জলে বসবাসকারী এই জীব শৈবাল জাতীয় খাদ্যকণা গ্রহণ করে থাকে।[৪][৫]
বৈশিষ্ট্য
[সম্পাদনা]পলিক্যাওস ডুবিয়ামের নিউক্লিয়াস ডিম্বাকার। কোষে এন্ডোপ্লাজম অনুপস্থিত এবং সাইটোপ্লাজমে গুচ্ছাকারে চাকতির আকৃতি ও রম্বসাকৃতি বিশিষ্ট কেলাস অবস্থিত।[৪] কোষে বেশির ভাগ সময় অনেকগুলি সিউডোপড (গড়ে বারোটি) গঠিত হয়[৬] এবং চলনের সময় মাঝে মাঝে একটি মাত্র সিউডোপোড তৈরি হয়।[৫] সিউডপডের দোইর্ঘ্য বরবার কোন শীরা দেখতে পাওয়া যায় না, যা থেকে অ্যামিবা গণের প্রজাতিদের থেকে একে আলাদা করা যায়।[৪]
জিনোম
[সম্পাদনা]পলিক্যাওস ডুবিয়ামের জিনোমে ৬৭,০০০ কোটি যুগ্ম ক্ষারক রয়েছে,[৭] যা মানব জিনোমের চেয়ে দুইশতাধিক গুণ বড়। পরিচিত জীবজগতের মধ্যে এই জীবের জিনোম সর্বাপেক্ষা বৃহত্তমগুলির মধ্যে অন্যতম।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Schaeffer, Asa Arthur (১৯২৬a)। "Taxonomy of the amebas, with descriptions of thirty-nine new marine and freshwater species"। Papers from the Department of Marine Biology of the Carnegie Institution of Washington.। ২৪: ১১৫ pp. ১২ plates। ২৭ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৬।
- ↑ Schaeffer, Asa A. (১৯১৬)। "Notes on the specific and other characters of Amoeba proteusPall. (Leidy), A. discoides spec. nov., and A. dubia spec. nov."। Archiv für Protistenkunde। ৩৭: ২০৪–২২৮।
- ↑ "Polychaos dubium"। Amoebae on the Web। ২২ মে ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০০৯।
- 1 2 3 Illustrated Guide to the Protozoa। Lawrence, Kansas: Society of Protozoologists। ১৯৮৫। পৃ. ix + ৬৩০ pages।
{{বই উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার|সম্পাদকগণ=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - 1 2 "Polychaos dubium"। micro*scope - version 6.0। ২৫ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০০৯।
- ↑ "Polychaos dubium"। Protist Information Server। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০০৯।
- ↑ McGrath, Casey, L, & Katz, Laura A. (২০০৪)। "Genome diversity in microbial eukaryotes"। TRENDS in Ecology and Evolution। ১৯ (1): ৩২–৩৮। ডিওআই:10.1016/j.tree.2003.10.007। পিএমআইডি 16701223।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ Laura Wegener Parfrey; এবং অন্যান্য (২০০৮)। "The Dynamic Nature of Eukaryotic Genomes"। Molecular Biology and Evolution। ২৫: ৭৮৭–৭৯৪। ডিওআই:10.1093/molbev/msn032। পিএমসি 2933061। পিএমআইডি 18258610।
আরো পড়ুন
[সম্পাদনা]- Leidy, Joseph (১৮৭৮)। "Amoeba proteus"। The American Naturalist। ১২ (4): ২৩৫–২৩৮। ডিওআই:10.1086/272082।