পত্রালি চট্টোপাধ্যায়
পত্রালি চট্টোপাধ্যায় | |
|---|---|
| জন্ম | ২৭ নভেম্বর ১৯৯১ সাল[১] |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ২০১৪–বর্তমান |
| পরিচিতির কারণ | ক্যা হাল মিস্টার পাঞ্চাল ? |
| দাম্পত্য সঙ্গী | অর্জুন নাথ[২] |
| পিতা-মাতা | পিতা: হিরণময় নাথ, মাতা: শিবানী নাথ |
| আত্মীয় | ভাই: প্রতিক্ষিত চট্টোপাধ্যায় |
পত্রালি চট্টোপাধ্যায় একজন ভারতীয় অভিনেত্রী। [৩] তিনি বাংলা সিনেমা ও হিন্দি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন। ক্যা হাল মিস্টার পাঞ্চাল?, রাধাকৃষ্ণ, চন্দ্রাকান্তা এবং রাম সিয়া কে লাভ কুশের জন্য পরিচিত। তিনি ২০১৪ সাল থেকে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সক্রিয়।
জীবনী
[সম্পাদনা]পত্রালি চট্টোপাধ্যায়ের জন্ম পশ্চিমবঙ্গের কলকাতায়। তিনি বাংলা চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেছিলেন। তিনি ২০১৪ সালে বাংলা চলচ্চিত্র বাঙালী বাবু ইংলিশ মেমের মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন। তিনি ২০১৬ সালে ওড়িয়া চলচ্চিত্র "চিনি" তে অভিনয় করেন।[১] এছাড়া তিনি কি ডাবা টাক্কার, নুয়া নুয়া প্রেমারে ইত্যাদি ওড়িয়া সিনেমায় অভিনয় করেছেন।[৪] ২০১৬ সালে তিনি বাংলাদেশি সিনেমা বাজে ছেলে - দ্য লোফার এ অভিনয় করেন।[৫] কয়েক বছর আঞ্চলিক চলচ্চিত্রে কাজ করার পর পত্রালী টেলিভিশনে ক্যারিয়ার গড়ার জন্য মুম্বাই চলে যান। মুম্বাইয়ে তিনি অ্যান্ড টিভি চ্যানেলের ধারাবাহিকের কুইন্স হ্যায় হাম দিয়ে টেলিভিশনে অভিষেক করেন। পরবর্তীতে তাকে বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিক ক্যা হাল মিস্টার পাঞ্চাল?, কর্মফল দাতা শনি, বিক্রম বেতাল কি রহস্য গাথা, চন্দ্রাকান্তা, রাম সিয়া কে লাভ কুশ এবং রাধাকৃষ্ণ -এ দেখা যায়।[৬][৭]
টিভি
[সম্পাদনা]- ক্যা হাল মিস্টার পাঞ্চাল?,
- কর্মফল দাতা শনি,
- বিক্রম বেতাল কি রহস্য গাথা,
- চন্দ্রাকান্তা,
- রাম সিয়া কে লাভ কুশ এবং
- রাধাকৃষ্ণ
- রিস্তো কা মাঞ্জা
চলচ্চিত্র
[সম্পাদনা]- বাঙালী বাবু ইংলিশ মেম
- চিনি
- কি ডাবা টাক্কার
- নুয়া নুয়া প্রেমারে
- বাজে ছেলে - দ্য লোফার
- সিক্রেট সুপারস্টার
ওয়েব ধারাবাহিক
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Sampathkumar, Rajiv (২২ ডিসেম্বর ২০২০)। "Patrali Chattopadhyay (Actress) Height, Weight, Date of Birth, Age, Wiki, Biography, Boyfriend and More"। WikiNBio - Wikipedia and Biography (মার্কিন ইংরেজি ভাষায়)। ৭ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১।
- ↑ February 20, subrat Kumar sahu; 2015 (১১ জানুয়ারি ২০১৫)। "Patrali Chattopadhyay marriage photo"। Incredible Orissa (মার্কিন ইংরেজি ভাষায়)। ৭ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ2=-এ সাংখ্যিক নাম রয়েছে (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ Rajesh, Author: Srividya (২৩ এপ্রিল ২০২১)। "Patrali Chattopadhyay bags Zee TV's new show Rishton Ka Manjha"। IWMBuzz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}:|প্রথমাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ Ardhendu (২০ মার্চ ২০১৫)। "Patrali Chattopadhyay Odia Actress Wallpapers and Photos"। New Odisha (মার্কিন ইংরেজি ভাষায়)। ৭ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১।
- ↑ "'বাজে ছেলে-দ্য লোফার' ছবির প্রথম দিনের সেল রিপোর্ট"। প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। ৭ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১।
- ↑ "Patrali Chattopadhyay (Actress) Height, Weight, Age, Affairs, Biography & More"। The Wiki (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৫ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১।
- ↑ IWMBuzz, Author: (৭ সেপ্টেম্বর ২০১৮)। "We don't promote polygamy in our show: Patrali Chattopadhyay"। IWMBuzz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}:|প্রথমাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অতিরিক্ত বিরামচিহ্ন (লিঙ্ক)