বিষয়বস্তুতে চলুন

নির্মল ইউআই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নির্মল ইউআই
ধরনসানস-সেরিফ
নকশাবিদডেভিড ব্রেজিনা (গুজরাটি),

ভ্যালেনটিন ব্রুস্টাউক্স (কন্নড়, তেলুগু),
জো দে বায়েরডেমেকার (বাংলা),
জন হাডসন (দেবনাগরী, গুরমুখী, ওড়িয়া)

ফার্নান্দো দে মেল্লো ভার্গাস (মালায়ালাম, তামিল)
ফরমায়েশকারীমাইক্রোসফট
উৎপত্তিস্থলটিরো টাইপওয়ার্কস
সৃষ্টির তারিখ২০১১
প্রকাশের তারিখ২০১২
ট্রেডমার্কনির্মলা মাইক্রোসফট গ্রুপের কোম্পানিগুলির একটি ট্রেডমার্ক।

নির্মলা ইউআই হল ইন্ডিক লিপিগুলির একটি মুদ্রাক্ষর-ছাঁদ (টাইপফেস) যা টিরো টাইপওয়ার্কস কর্তৃক তৈরি এবং মাইক্রোসফট কর্তৃক কমিশনকৃত। এটিকে ২০১২ সালে উইন্ডোজ ৮-এর সাথে একটি ইউআই ফন্ট হিসেবে মুক্তি দেয়া হয় এবং এটি বাংলা, দেবনাগরী, কন্নড, গুজরাটি, গুরুমুখী, মালয়ালম, ওড়িয়া, ওল চিকি, সিংহলী, সোরা সোমপেং, তামিল এবং তেলুগু ভাষার বর্ণ সমর্থন করে।[][][] এটিতে লাতিন ভাষায় সমর্থন রয়েছে, যার গ্লিফগুলি সেগোয়ে ইউআইয়ের সাথে মিল আছে। এটি মাইক্রোসফট অফিস ২০১৩[] এবং উইন্ডোজের পরবর্তী সংস্করণগুলির সাথেও যুক্ত করা থাকে। এটির ৩টি চেহারা রয়েছে: নিয়মিত, গাঢ় এবং অর্ধ হালকা।[]

টাইপফেসটির শিল্প-পরিচালনা করেন ফিওনা রস, যা রস মিলস নির্দেশনা করেন, জন হাডসন প্রযোজনা করেন। ফিওনা রস এবং জন হাডসন দেবনাগরী ও ওড়িয়া, ডেভিড ব্রেজিনা গুজরাটি, ভ্যালেনটিন ব্রুস্টাউক্স তেলুগু, জো দে বায়েরডেমেকার বাংলা এবং ফার্নান্দো দে মেল্লো ভার্গাস মালায়ালাম ও তামিল বর্ণগুলির নকশা করেছিলেন।[] সেগোয়ে ইউআইয়ের লাতিন নকশা করেছিলেন স্টিভ ম্যাটসন[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Nirmala UI - Version 1.01"মাইক্রোসফট টাইপোগ্রাফি। ২০১২।
  2. "Default font changes (Windows)"MSDN। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৫
  3. "Guidelines for fonts"MSDN - Windows Dev Center। ২০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  4. "Fonts that are installed with Microsoft Office 2013 products"Microsoft Support। ১৫ মে ২০১৪।
  5. "Nirmala UI Semilight"Monotype। ২৯ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  6. Březina, David (২০১২)। "Nirmala UI Gujarati"। ৭ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৫
  7. নির্মল ইউআই ফন্টের ফাইল