নারায়ণী পৌরসভা
অবয়ব
| নারায়ণী পৌরসভা | |
|---|---|
| পৌরসভা | |
| নারায়ণী পৌরসভার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৭°৩৫′১০″ উত্তর ৮৪°১৯′২১″ পূর্ব / ২৭.৫৮৬১১° উত্তর ৮৪.৩২২৫০° পূর্ব | |
| দেশ | |
| বিভাগ | বাগমতী |
| অঞ্চল | নারায়ণী অঞ্চল |
| জেলা | চিতবন জেলা |
| প্রতিষ্ঠা | মংসির ২০৭১ |
| আয়তন | |
| • মোট | ৭২.৬ বর্গকিমি (২৮.০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১ নেপালের জনগণনা)[১] | |
| • মোট | ৩৯,৯০৭ |
| • জনঘনত্ব | ৫৫০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | নেপাল সময় (ইউটিসি+৫:৪৫) |
| এলাকা কোড | +৯৭৭-৫৬ |
| ওয়েবসাইট | www.narayanimun.gov.np |
নারায়ণী পৌরসভা (নেপালি: नारायणी नगरपालिका; উচ্চারণ: নারায়ণী নগরপালিকা) হল নেপালের বাগমতী প্রদেশের চিতবন জেলায় অবস্থিত একটি পৌরসভা।[২][৩] স্থানীয় উন্নয়ন মন্ত্রণালয় চিতবন জেলাতে শুক্রনগর, মেঘৌলী, জগতপুর ও পার্বতীপুর সহ ৬১ টি নতুন পৌরসভা যুক্ত করেছে। নারায়ণী পৌরসভার কেন্দ্র হল সাভিকের শুক্রনগর ভিডিসির দেবিস্থান বাজার।[৩][৪] পৌরসভা এবং অঞ্চল সম্প্রসারণের ঘোষণার ফলে নেপালে ১টি মহানগর, ১১ টি উপ-মহানগর, ১৭৯ টি পৌরসভা এবং ৩ হাজার ২ শ ৭৬ টি ভিডিসি তৈরি হল। নতুন পৌরসভা যুক্ত হওয়ার ফলে নেপালের নগরীর জনসংখ্যার হার ৩৬.৮ শতাংশে পৌঁছেছে।[৪]
জনসংখ্যা
[সম্পাদনা]নারায়ণী পৌরসভা সাভিকের শুক্রনগর, মেঘৌলী, জগতপুর এবং পার্বতীপুর ভিডিসি নিয়ে গঠিত। নেপালের জাতীয় জনগণনা ২০৬৮ অনুসারে, এই ৪ ভিডিসি মিলিয়ে নারায়ণী পৌরসভার মোট জনসংখ্যা হল ৩৯,৯০৭ জন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "नेपालको राष्ट्रिय जनगणना २०६८ (गाविस तह)" (পিডিএফ) (নেপালী ভাষায়)। জাতীয় পরিকল্পনা কমিশন। নেপাল সরকার। ৩১ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "स्थानीय प्रशासन र सामुदायिक विकास कार्यक्रम" (নেপালী ভাষায়)। সঙ্ঘীয় বিষয়ক ও সাধারণ প্রশাসন মন্ত্রণালয়। ৪ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- 1 2 "६१ नयाँ नगरपालिका घोषणा" (নেপালী ভাষায়)। হিমাল খবর পত্রিকা। ২ ডিসেম্বর ২০১৪। ২৪ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৪।
- 1 2 "फेरि थपिए सात उपमहानगर, ६१ नगरपालिका" (নেপালী ভাষায়)। নাগরিক দৈনিক। नागरिक दैनिक। ৩ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]