নাজাফ প্রদেশ
অবয়ব
| নাজাফ প্রদেশ النجف | |
|---|---|
| প্রদেশ | |
![]() | |
| স্থানাঙ্ক: ৩১°৭′ উত্তর ৪৩°৪৮′ পূর্ব / ৩১.১১৭° উত্তর ৪৩.৮০০° পূর্ব | |
| দেশ | ইরাক |
| রাজধানী | নাজাফ |
| আয়তন | |
| • মোট | ২৮,৮২৪ বর্গকিমি (১১,১২৯ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০০৩) | |
| • মোট | ৯,৩১,৬০০ |
| প্রধান ভাষাসমূহ | আরবি |
নাজাফ প্রদেশ (আরবি: النجف) ইরাকের একটি প্রদেশ। প্রদেশটির আয়তন ২৮,৮২৪ বর্গকিলোমিটার। ২০০৩ সালে এর প্রাক্কলিত জনসংখ্যা ছিল ৯ লক্ষেরও বেশি। ১৯৭৬ সালের আগে প্রদেশটি দিওয়ানিয়া প্রদেশের অন্তর্ভুক্ত ছিল। বর্তমান আল মুসান্না ও আল-কাদিসিয়্যাহ প্রদেশগুলিও এই দিওয়ানিয়া প্রদেশের অংশ ছিল। দখলকারী কোয়ালিশন সেনাবাহিনী ৩য় প্রদেশ হিসেবে নাজাফকে ইরাকি পূর্ণ নিয়ন্ত্রণে হস্তান্তর করে।
প্রদেশের রাজধানী নাজাফ শহর। আল কুফাহ এই প্রদেশের আরেকটি বড় শহর। দুইটি শহরই শিয়া মুসলিমদের পবিত্র তীর্থস্থল। এই প্রদেশের অধিকাংশ জনগণই শিয়া মুসলিম।
