নমস্তে তেলেঙ্গানা
| ধরন | দৈনিক সংবাদপত্র |
|---|---|
| ফরম্যাট | প্রিন্ট, অনলাইন |
| মালিক | তেলেঙ্গানা পাবলিকেশনস প্রাইভেট লিমিটেড |
| প্রকাশক | তেলেঙ্গানা পাবলিকেশনস প্রাইভেট লিমিটেড |
| সম্পাদক | থিগুল্লা কৃষ্ণমূর্তি |
| প্রতিষ্ঠাকাল | ৬ জুন ২০১১ |
| রাজনৈতিক মতাদর্শ | মধ্য ডানপন্থী |
| ভাষা | তেলুগু |
| সদর দপ্তর | হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ভারত |
| ওয়েবসাইট | www.ntnews.com |
নমস্তে তেলেঙ্গানা ভারতের তেলুগু ভাষার দৈনিক সংবাদপত্র, যা হায়দ্রাবাদ, তেলেঙ্গানা থেকে প্রকাশিত। এটি ৬ জুন ২০১১ সালে চালু করা হয়েছিল। [১][২][৩] কাগজটির লক্ষ্য ছিল মূলত তেলেঙ্গানা রাজ্যের রাজনীতি এবং উন্নয়নের দিকে মনোনিবেশ করা। সংবাদপত্রটির মালিক তেলেঙ্গানা পাবলিকেশনস প্রাইভেট লিমিটেড।
ইতিহাস
[সম্পাদনা]টিআরএস পার্টির সদর দফতর, তেলেঙ্গানা ভবনে আল্লাম নারায়ণকে প্রধান সম্পাদক করে ২০১১ সালের জুনে এই পত্রিকাটি শুরু হয়েছিল। এখন থিগুল্লা কৃষ্ণমূর্তি পত্রিকার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
কলাম
[সম্পাদনা]কলামিস্টদের অন্তর্ভুক্ত; সম্পাদক কট্টা শেখর, আর বিদ্যাসাগর রাও।
প্রকাশক
[সম্পাদনা]এটি নিজামবাদ, করিমনগর, ওয়ারঙ্গল, খাম্মাম, নলগোন্দা, হায়দ্রাবাদ এবং মাহবুবনগর থেকে প্রকাশিত হয়েছে।
পত্রিকাটি ই-পেপার ফর্ম্যাটেও পাওয়া যায়।
পাঠক
[সম্পাদনা]ইন্ডিয়া টুডের জরিপ ২০১৭ অনুসারে, নমস্তে তেলেঙ্গানা তেলেঙ্গানা রাজ্যের তৃতীয় সর্বাধিক পঠিত সংবাদপত্র (এনাড়ু এবং সাক্ষীর পিছনেই), রাজ্যে এর প্রচলন ৩১.৪৯ লক্ষ। [৪] ২০১৪ সাল থেকে, তিন বছর এটি ৮৮% বেড়েছে।
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "NamastheTelangana Celebrates 5th Anniversary"। News। Hyd। ৬ জুন ২০১৬।
- ↑ Namaste Telangana launched | Business Standard
- ↑ TRS to launch daily, 'Namaste T' - Times Of India
- ↑ "పాఠకులకు వందనం"। ntnews.com। ২০ জানুয়ারি ২০১৮। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৯।