দোপাটি
| দোপাটি Impatiens balsamina | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | Plantae |
| বিভাগ: | Ericales |
| শ্রেণী: | Angiosperms |
| বর্গ: | Ericales |
| পরিবার: | Balsaminaceae |
| গণ: | Impatiens |
| প্রজাতি: | Impatiens balsamina |
| দ্বিপদী নাম | |
| Impatiens balsamina L. | |
| প্রতিশব্দ | |
|
তালিকা
| |
দোপাটি (বৈজ্ঞানিক নাম: Impatiens balsamina ইংরেজি নাম: Garden Balsam, Lady Slipper) হচ্ছে Balsaminaceae পরিবারের ইম্পেসেন্স গণের একটি সপুষ্পক বর্ষজীবী বিরুৎ। দোপাটি প্রায় ৮০ সেমি পর্যন্ত উঁচু হতে পারে। এর ইংরেজি নাম balsam, garden balsam, rose balsam, touch-me-not[১] বা spotted snapweed[২]
ভেষজ গুণাগুণ
[সম্পাদনা]উদ্ভিদের বিভিন্ন অংশ বিভিন্ন রোগ এবং ত্বকের সমস্যা সমাধানের জন্য প্রতিকারক হিসাবে ব্যবহার করা হয়।পাতার রস সাপের কামড়নো স্থানে ও ফুলের রস শরীরে পোড়া অংশে প্রশান্তির জন্য ব্যবহার করা হয়।[৩]
বিবরণ
[সম্পাদনা]
এটি একটি বর্ষজীবী উদ্ভিদ। এটি উচ্চতায় ২0-৭৫ সেমি লম্বা হয়। এটি পুরু হয় কিন্তু ডাটা নরম। পাতাগুলি সর্পিল ও গভীরভাবে দাগযুক্ত, ২.৫ -৯ সেমি লম্বা এবং ১-২.৫ সেমি বিস্তৃত। ফুলের রং গোলাপী, লাল, ফিকে লাল, বেগুনি অথবা সাদা এবং ফুলের ব্যাস ২.৫-৫ সেমি। মৌমাছি এবং অন্যান্য পোকামাকড় দ্বারা পরাগায়ন হয়।[৪]
বিস্তৃতি
[সম্পাদনা]দোপাটি দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার পর্যন্ত বিস্তৃত।
চিত্রশালা
[সম্পাদনা]- Impatiens balsamina grown in Bangladesh.
- Balsam (Impatiens balsamina) blooming in a garden in the Beechview neighborhood of Pittsburgh
- Impatiens balsamina
- Balsam
- Balsamic touch-me-not in Kolomenskoye park
- Impatiens balsamina
- Phoenix, nail tree
- Impatiens balsamina
- Location taken: Brookside Gardens, Maryland.
- Location taken: Brookside Gardens, Maryland
- Impatiens balsamina
- Seeds of Impatiens balsamina
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Impatiens balsamina". Germplasm Resources Information Network (GRIN). Agricultural Research Service (ARS), United States Department of Agriculture (USDA). Retrieved 20 April 2019.
- ↑ "Impatiens balsamina". Natural Resources Conservation Service PLANTS Database. USDA. Retrieved 20 April 2019.
- ↑ Plants for a Future: Impatiens balsamina
- ↑ Huxley, A., ed. (1992). New RHS Dictionary of Gardening. Macmillan আইএসবিএন ০-৩৩৩-৪৭৪৯৪-৫.