বিষয়বস্তুতে চলুন

তৈছামা ঝর্ণা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তৈছামা ঝর্ণা (English: Twisama Jhorna) বাংলাদেশের খাগড়াছড়ি জেলার দীঘিনালার অবস্থিত। এটি খাগড়াছড়ি জেলার নতুন ঝর্ণাগুলোর মাঝে একটি, ঝর্ণাটি অনেক দুর্গম এলাকায় অবস্থিত।[১][২]

অবস্থান

[সম্পাদনা]

এটি পার্বত্য খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বিষ্ণু কাবারি ত্রিপুরা পাড়ায় অবস্থিত।[৩] এই ঝর্ণায় পৌঁছানোর জন্য খাগড়াছড়ি সদর থেকে সিএনজি অথবা মাহেন্দ্রা করে দীঘিনালা বাজার নামতে হবে এবং দীঘিনালা বাজার থেকে মেরুং ইউনিয়নের বিষ্ণু কাবারিপাড়ায় যেতে হবে | তৈছামা ঝর্ণা পৌঁছাতে সময় লাগে প্রায় ১ ঘন্টা এবং এই ঝর্ণায় পৌঁছাতে পাড়ি দিতে হবে অনেক দুর্গম পথ। পাড়ি দেয়ার সময় ছোট বড় পাহাড়, জুম ক্ষেত এবং পাথরের রাস্তা পরবে।[৪][৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "খাগড়াছড়িতে দুই ঝর্ণার মোহনা দেখতে দর্শনার্থীদের ভিড়"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৩।
  2. ↑ "দুই ঝরনার মিলন দেখবেন যেখানে"। জাগো নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৩।
  3. ↑ "দুই ঝরনা মিলেছে যেখানে"। আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৩।
  4. ↑ "পর্যটনের নতুন সম্ভাবনা দুই ঝরনা তৈছামা"। সাম্প্রতিক দেশকাল। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৩।
  5. ↑ "দুই ঝর্ণার মোহনা দেখতে খাগড়াছড়িতে দর্শনার্থীদের ভিড়"। শেরপুর টাইমস। ২৫ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৩।