তিনরঙা মুনিয়া
| তিনরঙা মুনিয়া Lonchura malacca | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | প্রাণীজগৎ |
| পর্ব: | কর্ডাটা |
| শ্রেণী: | পক্ষী |
| বর্গ: | প্যাসারিফর্মিস |
| পরিবার: | Estrildidae |
| গণ: | Lochura |
| প্রজাতি: | Lonchura malacca |
| প্রতিশব্দ | |
|
Loxia malacca লিনিয়াস, ১৭৬৬ | |
তিনরঙা মুনিয়া (বৈজ্ঞানিক নাম: Lonchura malacca) বা খয়েরি মুনিয়া Estrildidae (ইস্ট্রিল্ডিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত এক প্রজাতির ছোট পাখি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং চীনে পাওয়া যায়। একসময় এরা কালোমাথা মুনিয়া নামে পরিচিত ছিল।
বিবরণ
[সম্পাদনা]তিনরঙা মুনিয়া লম্বায় প্রায় ১২ সেন্টিমিটার এবং ওজনে মাত্র ১১ গ্রাম। প্রাপ্তবয়স্ক পাখির মাথা, ঘাড়, গলা, বুকের কেন্দ্র, অবসারণী ও লেজের তলা চকচকে কালো। বুকের বাকি অংশ সাদা। ডানা, পিঠ ও লেজ লালচে-বাদামি বা খয়েরি। ঠোঁট বেশ শক্ত, ত্রিকোণাকার ও হালকা নীলচে। পা, আঙুল ও নখ কালো। এরা একাকী বা দলবদ্ধ হয়ে বসবাস করতে পারে।কখনো কখনো দাগি বাবুই এবং কালোবুক বাবুই এর সঙ্গেও চরতে দেখা যায়।এদের লম্বা ঘাসবন, জলাশয়, ধানখেত ও ছোট ঝোপে দেখা যায়।[২] এরা ৭-৮ বছর বাচতে পারে।
খাদ্য
[সম্পাদনা]ঘাসবীচি, কাউন, ধান ইত্যাদি প্রিয় খাদ্য। ঘাসবন বা ধান-কাউনের খেতে দলে দলে খাবারের খোঁজে ঘুরে বেড়ায়।
স্বভাব ও প্রজনন
[সম্পাদনা]এরা শান্ত প্রকৃতির হলেও ঝাঁক বেঁধে ফসলের বেশ ক্ষতি করে। পুরুষ পাখিরা গান গায়। পুরুষ ও স্ত্রী পাখি দেখতে একরকম। শরৎকাল ও বসন্তকাল প্রজননের উপযুক্ত সময়। এ সময় জলার ধারে পাতা ও ঘাস দিয়ে বড় বলের মতো বাসা বানায়। বাসায় ঢোকার জন্য লম্বা সুড়ঙ্গের মতো পথ থাকে, ঘাসফুল দিয়ে যার চারপাশটা মুড়ে নেয়। ডিম পাড়ে চার থেকে সাতটি, ধবধবে সাদা। স্বামী-স্ত্রী মিলে ১২-১৩ দিন তা দিয়ে বাচ্চা ফোটায়। বাচ্চারা ১৪-১৫ দিনে উড়তে শেখে। [৩] এদের ডাক পিই শব্দের মত শোনায়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ BirdLife International (২০১২)। "Lonchura malacca"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা (ইংরেজি ভাষায়)। ২০১২। আইইউসিএন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩।
{{সাময়িকী উদ্ধৃতি}}: অবৈধ|ref=harv(সাহায্য) - ↑ প্রতিবেদক, নিজস্ব। "বাংলাদেশের মুনিয়া পাখিরা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Tri-colored Munia - Lonchura malacca"। www.finchinfo.com। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২০।