ঢেঁকি
অবয়ব


ঢেঁকি ধান ভানা বা শস্য কোটার জন্য ব্যবহৃত যন্ত্রবিশেষ।[১] প্রাচীন কাল থেকে ভারত উপমহাদেশে ঢেঁকি ব্যবহার হয়ে আসছে । ঢেঁকি দ্বারা চালের ছাতু, মাস কালাই এর ডাল ইত্যাদিও তৈরি করা হয়।
গঠন
[সম্পাদনা]এক খণ্ড পাথরের চটান বা কাঠ খণ্ডে গর্ত খুঁড়ে মুষলের সাহায্যে শস্য কোটা হয়। মুষলটির মাথায় লোহার পাত জড়ানো থাকে। মুষলটি ৪/৫ হাত লম্বা একটি ভারী কাঠের আগায় জোড়া লাগিয়ে গর্ত বরাবর মাপে দুটি শক্ত খুঁটির উপর পুঁতে রাখা হয়।
ব্যবহারের পদ্ধতি
[সম্পাদনা]শস্য কোটার জন্য ঢেঁকির গর্তে শস্য ঢেলে দিয়ে এক জন বা দু'জন ঢেঁকির গোড়ায় ক্রমাগত চাপ দেয়। অন্যদিকে মুষলের আঘাতের ফাঁকে ফাঁকে আরেক জন গর্তের কাছে বসে শস্যগুলো নাড়াতে থাকে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ চৌধুরী, ডঃ অনিতা (২০০৭)। "ঢেঁকি"। চক্রবর্তী, ডঃ বরুণকুমার (সম্পাদক)। বঙ্গীয় লোকসংস্কৃতি কোষ। কলকাতা: অপর্ণা বুক ডিস্ট্রবিউটার্স (প্রকাশন বিভাগ)। পৃ. ২১৯–২২০। আইএসবিএন ৮১-৮৬০৩৬-১৩-X।
উইকিমিডিয়া কমন্সে ঢেঁকি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |