ডোনাল্ড কানুথ
ডনাল্ড আরভিন কানুথ | |
|---|---|
ওপেন কন্টেন্ট অ্যালায়েন্স এর একটি অভ্যর্থনা অনুষ্ঠানে ডোনাল্ড কানুথ , ২৫ অক্টোবর ২০০৫ | |
| জন্ম | ১০ জানুয়ারি ১৯৩৮ |
| জাতীয়তা | মার্কিন |
| মাতৃশিক্ষায়তন | কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনলজি |
| পরিচিতির কারণ | দ্য আর্ট অফ কম্পিউটার প্রোগ্রামিং TeX, METAFONT Knuth–Morris–Pratt algorithm Knuth-Bendix completion algorithm MMIX |
| পুরস্কার | ফন নয়ম্যান মেডাল (১৯৯৫) টুরিং পুরস্কার (১৯৭৪) কিয়োটো পুরস্কার (১৯৯৬) |
| বৈজ্ঞানিক কর্মজীবন | |
| কর্মক্ষেত্র | গণিত কম্পিউটার বিজ্ঞান |
| প্রতিষ্ঠানসমূহ | স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় |
| ডক্টরেট উপদেষ্টা | মার্শাল হল জুনিয়র |
| ডক্টরেট শিক্ষার্থী | স্কট কিম ভন প্র্যাট রবার্ট সেজউইক জেফ্রি ভিটার Bernard Marcel Mont-Reynaud |
ডনাল্ড কানুথ মার্কিন কম্পিউটার বিজ্ঞানী[১] ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়-এর প্রফেসর এমেরিটাস[২]। তার বই দ্য আর্ট অফ কম্পিউটার প্রোগ্রামিং কম্পিউটার বিজ্ঞানের যুগসুচনাকারী গ্রন্থ, তিনি টুরিং পুরস্কার সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন[৩]। কানুথকে বলা হয় অ্যালগরিদমিক বিশ্লেষণের জনক। অ্যালগরিদমের গনন জটিলতা বিশ্লেষণের কড়াকড়ি গাণিতিক পদ্ধতির উদ্ভাবনে তিনি অবদান রাখেন এবং এর মাধ্যমে অসীমতটীয় সংকেতকেও জনপ্রিয় করে তোলেন।
জন্ম ও শৈশব
[সম্পাদনা]কানুথ উইসকনসিন রাজ্যের মিলউকি শহরে জন্মগ্রহণ করেন। সেখানে বাবা একটা ছোটখাট মুদ্রণ ব্যবসার মালিক ছিলেন এবং মিলাউকির লুথেরান হাই স্কুলে হিসাবরক্ষণের শিক্ষক ছিলেন। সেই বিদ্যালয়েই কানুথ পরে ভর্তি হন এবং পরবর্তীতে বিভিন্ন সন্মাননা লাভ করেন। অপ্রচলিত পথে বুদ্ধি কাজে লাগানোর ব্যপারে শৈশবেই কানুথ পারদর্শী ছিলেন। অষ্টম শ্রেণীর ছাত্র থাকাকালীন সময়ে একটা প্রতিযোগিতা জেতেন। সেখানে তিনি "Ziegler's Giant Bar" বাক্যাংশটির বর্ণগুলি ব্যবহার করে ৪৫০০টি বিভিন্ন শব্দ তৈরি করেন; বিচারকদের তালিকায় ছিল মাত্র ২৫০০টি শব্দ। এই প্রতিযোগিতা থেকে প্রাপ্ত পুরস্কার ছিল তাঁর স্কুলের জন্য একটি টেলিভিশন এবং শ্রেণীর সবার জন্য ক্যান্ডি বার।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Knuth, Donald Ervin। "Frequently Asked Questions"। Home page। Stanford University। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১০।
How do you pronounce your last name? Ka-NOOTH.
- ↑ Knuth, Donald Ervin, Home page, Stanford University, ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৪.
- ↑ A.M. Turing Award; Donald ("Don") Erwin Knuth, ACM, ১৯৭৪.
- ↑ Shasha, Dennis Elliott; Lazere, Cathy A (১৯৯৮), Out of their minds: the lives and discoveries of 15 great computer scientists, Springer, পৃ. ৯০, আইএসবিএন ৯৭৮-০-৩৮৭-৯৮২৬৯-৪
- মার্কিন কম্পিউটার বিজ্ঞানী
- ১৯৩৮-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির শিক্ষার্থী
- ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির প্রাক্তন শিক্ষার্থী
- স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- ন্যাশনাল মেডেল অফ সাইন্স বিজয়ী
- গ্রেস মারে হপার অ্যাওয়ার্ড বিজয়ী
- হার্ভি পুরস্কার বিজয়ী
- আইইই জন ভন নিউম্যান মেডেল বিজয়ী
- ফ্যারাডে পদক বিজয়ী
- জার্মান বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ২০শ শতাব্দীর মার্কিন গণিতবিদ
- ২১শ শতাব্দীর মার্কিন গণিতবিদ
- মার্কিন সুরকার
- মার্কিন কম্পিউটার প্রোগ্রামার
- কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- আমেরিকান ম্যাথমেটিকাল সোসাইটির সভ্য
- অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারির সভ্য
- রয়েল সোসাইটির বিদেশি সদস্য
- রুশ বিজ্ঞান অ্যাকাডেমির বিদেশী সদস্য
- ফরাসি বিজ্ঞান একাডেমির সদস্য
- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমির সদস্য
- ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানী
- টুরিং পুরস্কার বিজয়ী