ডিমাসা জনগোষ্ঠী
অবয়ব
ডিমাসার ঐতিহ্যবাহী নাচ বাইদিমা পরিবেশন করার সময় একটি বর্মন ডিমাসা মেয়ে | |
| উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল | |
|---|---|
| ভাষা | |
| ডিমাসা ভাষা[১] | |
| ধর্ম | |
ডিমাসা জনগোষ্ঠী (ইংরেজি: Dimasa Tribe) হচ্ছে আসাম-এর অন্যতম প্রাচীন জনগোষ্ঠী। তাঁরা ডিমা হাছাও জেলায় বাস করে। ডিমা হাছাও ছাড়াও কাছাড় জেলা, কার্বি আংলঙের সমতল অঞ্চল, নগাঁও, নাগাল্যান্ডের ডিমাপুর এবং ধনশিরি অঞ্চলে বাস করে। অতীতে ডিমাসারা ডিমাপুরে রাজধানী করে বাস করত। ডিমাসা শব্দের অর্থ হল: ডি =জল, মা=বৃহৎ, ছা= সন্তান, অর্থাৎ বড়নদীর সন্তান। ডিমাসারা গ্রাম তৈরি করে বাস করে। কৃষিজীবী হওয়ার জন্য সাধারণত তাঁরা নদী বা তার পাড়ের নরম মাটিতে বাস করে। গ্রামের মুখ্য ব্যক্তিকে খুনং বলা হয়। তাঁকে সকল সময়ে সাহায্য করতে "দিলেক" বলে অন্য একজন লোকও থাকে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Dimasa Kachari" (ইংরেজি ভাষায়)। Assam Electronics Development Corporation Ltd Guwahati, Assam। ২০১১। ৩০ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১২।
- ↑ "ST-14 Scheduled Tribe Population By Religious Community - Assam"। census.gov.in (ইংরেজি ভাষায়)। ১৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।