ডিমাপুর
অবয়ব
| ডিমাপুর | |
|---|---|
| শহর | |
ডিমাপুরের এরিয়াল দৃশ্য | |
| নাগাল্যান্ড, ভারতে অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৫°৫৫′ উত্তর ৯৩°৪৪′ পূর্ব / ২৫.৯২° উত্তর ৯৩.৭৩° পূর্ব | |
| দেশ | |
| রাজ্য | নাগাল্যান্ড |
| জেলা | ডিমাপুর |
| জনসংখ্যা (২০০১) | |
| • মোট | ১,০৭,৩৮২ |
| ভাষা | |
| • অফিসিয়াল | ইংরেজি |
| সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
ডিমাপুর (ইংরেজি: Dimapur) ভারতের নাগাল্যান্ড রাজ্যের ডিমাপুর জেলার একটি শহর। পর্বতসংকুল রাজ্যের একমাত্র সমতল অঞ্চলে এই শহরটি অবস্থিত।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে ডিমাপুর শহরের জনসংখ্যা হল ১০৭,৩৮২ জন।[১] এর মধ্যে পুরুষ ৫৭% এবং নারী ৪৩%।
এখানে সাক্ষরতার হার ৭১%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৬% এবং নারীদের মধ্যে এই হার ৬৬%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে ডিমাপুর এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১৩% হল ৬ বছর বা তার কম বয়সী।
তাৎপর্য
[সম্পাদনা]এই শহরটি নাগাল্যান্ড রাজ্যের প্রবেশদ্বার। নিকটবর্তী রাঙাপাহাড় শহরে ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ডের ৩য় কর্পস এর সেনাঘাঁটি অবস্থিত।
যোগাযোগ
[সম্পাদনা]এই শহরটি নাগাল্যান্ড রাজ্যের একমাত্র রেল ও আকাশ যোগাযোগ কেন্দ্র।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০০৬।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)