বিষয়বস্তুতে চলুন

টেমপ্লেট:Uw-coi

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হ্যালো, Uw-coi। আমরা উইকিপিডিয়ায় আপনার অবদানকে স্বাগত জানাই। তবে আপনি যদি আপনি যে বিষয়গুলোতে লিখেছেন — উইকিপিডিয়ায় উল্লিখিত কোনো ব্যক্তি, স্থান বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হন, তাহলে আপনাকে স্বার্থের সংঘাত (Conflict of Interest) সংক্রান্ত আমাদের নির্দেশনা বিবেচনা করতে হতে পারে।

সব সম্পাদককে উইকিপিডিয়ার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নীতিমালা মেনে চলতে হয়। কোনো বিষয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত ব্যক্তিরা প্রায়ই সেই বিষয়ের প্রতি পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারেন, যার ফলে অনিচ্ছাকৃতভাবে এমন সম্পাদনা হতে পারে যা নিবন্ধটিকে অতিরিক্ত প্রশংসামূলক বা অতিরিক্ত নেতিবাচক করে তোলে। কোনো বিষয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে সেই বিষয়ে সম্পাদনা করা সম্পূর্ণ নিষিদ্ধ নয়, তবে সে ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হয়—বিশেষ করে নির্ভরযোগ্য সূত্র দ্বারা তথ্য যাচাই করা এবং যতটা সম্ভব পক্ষপাতহীন ভাষায় লেখা নিশ্চিত করতে হয়।

আপনি যদি কোনো বিষয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত হন, তাহলে নিচের উপায়গুলো অনুসরণ করলে সমস্যার ঝুঁকি কমানো যেতে পারে:

  • নিজের, নিজের প্রতিষ্ঠানের বা সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সম্পর্কিত নিবন্ধ তৈরি বা সম্পাদনার ক্ষেত্রে এড়িয়ে চলুন অথবা অত্যন্ত সতর্কতা অবলম্বন করুন—বিশেষ করে যেসব প্রকল্প বা পণ্যের সঙ্গে তারা যুক্ত।
  • মুছে ফেলার আলোচনা (deletion discussions)-এ সতর্ক থাকুনমুছে ফেলার আলোচনায় স্বাধীন সূত্র সম্পর্কে তথ্য দেওয়া সবাইকে স্বাগত, তবে আপনার প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে নিবন্ধ মুছে ফেলার পক্ষে জোরালো অবস্থান নেওয়া থেকে বিরত থাকুন।
  • লিংক দেওয়া এড়িয়ে চলুন—বিশেষ করে অন্যান্য নিবন্ধে আপনার প্রতিষ্ঠান-সংক্রান্ত উইকিপিডিয়া নিবন্ধ বা ওয়েবসাইটের লিংক (দেখুন Wikipedia:Spam)।
  • অত্যন্ত সতর্কতা অবলম্বন করুন যাতে অনিচ্ছাকৃতভাবে উইকিপিডিয়ার বিষয়বস্তু নীতিমালা লঙ্ঘিত না হয়।

অনুগ্রহ করে প্রাসঙ্গিক বিষয়বস্তু নীতিমালা ও নির্দেশিকা সম্পর্কে নিজেকে পরিচিত করুন—বিশেষ করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, তথ্যের যাচাইযোগ্যতা এবং আত্মজীবনী সংক্রান্ত নীতিমালা।

স্বার্থের সংঘাত থাকা অবস্থায় কীভাবে উইকিপিডিয়ায় অবদান রাখতে হয়—সে বিষয়ে জানতে দেখুন প্রতিষ্ঠানের জন্য প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলি ধন্যবাদ।