জেরেমি পোপ
জেরেমি পোপ | |
|---|---|
ইংরেজি: Jeremy Pope | |
২০১৯ সালে পোপ | |
| জন্ম | ৯ জুলাই ১৯৯২ |
| জাতীয়তা | মার্কিন |
| পেশা |
|
| কর্মজীবন | ২০১৩-বর্তমান |
জেরেমি পোপ (ইংরেজি: Jeremy Pope; জন্ম: ৯ জুলাই ১৯৯২) একজন মার্কিন অভিনেতা ও সঙ্গীতশিল্পী। পোপ টনি পুরস্কারের ইতিহাসে ষষ্ঠ ব্যক্তি হিসেবে একই বছরে পৃথক অভিনয়ের জন্য দুটি বিভাগে মনোনয়ন লাভ করেন। তিনি চোয়ার বয়-এ ফারুস জোনাথন ইয়াং চরিত্রে অভিনয়ের জন্য মঞ্চনাটকে সেরা মুখ্য অভিনেতা এবং এইন্ট টু প্রাউড-এ এডি কেন্ড্রিকস চরিত্রে অভিনয়ের জন্য সঙ্গীতনাট্যে শ্রেষ্ঠ চরিত্রাভিনেতা বিভাগে মনোনয়ন লাভ করেন। দ্বিতীয় নাটকের জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীতনাট্য থিয়েটার অ্যালবাম বিভাগে গ্র্যামি পুরস্কারেরও মনোনয়ন লাভ করেন।[১][২]
২০২০ সালে পোপ নেটফ্লিক্সের মিনি ধারাবাহিক হলিউড-এ অভিনয় করেন, যার জন্য তিনি সীমিত বা সংকলিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৩] ২০২৩ সালে তিনি দি ইনস্পেকশন চলচ্চিত্রে অভিনয়ের জন্য নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | শিরোনাম | চরিত্র | টীকা |
|---|---|---|---|
| ২০১৮ | দ্য রেঞ্জার | জার্ক | |
| ২০২০ | ওয়ান নাইট ইন মায়ামি... | জ্যাকি উইলসন | |
| ২০২২ | দি ইনস্পেকশন | এলিস ফ্রেঞ্চ | |
| ২০২৩ | দ্য কোলাবোরেশন | জঁ-মিশেল বাস্কিয়া | নির্মাণোত্তর |
টেলিভিশন
[সম্পাদনা]| বছর | শিরোনাম | চরিত্র | টীকা |
|---|---|---|---|
| ২০২০ | হলিউড | আর্চি কোলম্যান | প্রধান চরিত্র |
| ২০২১ | পোজ | ক্রিস্টোফার | প্রধান চরিত্র |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Facts & Trivia"। টনি পুরস্কার (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩।
- ↑ "Jeremy Pope"। গ্র্যামি.কম (ইংরেজি ভাষায়)। ২৩ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩।
- ↑ "72nd Emmy Awards Complete Nomination List" (পিডিএফ)। অ্যাকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে জেরেমি পোপ (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে জেরেমি পোপ (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জেরেমি পোপ (ইংরেজি)
- ১৯৯২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২১শ শতাব্দীর মার্কিন সঙ্গীতশিল্পী
- অরল্যান্ডো, ফ্লোরিডার অভিনেতা
- আফ্রিকান-মার্কিন এলজিবিটিকিউ ব্যক্তি
- ফ্লোরিডার এলজিবিটি ব্যক্তি
- মার্কিন এলজিবিটি অভিনেতা
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- মার্কিন মঞ্চ অভিনেতা
- থিয়েটার ওয়ার্ল্ড পুরস্কার বিজয়ী