জেমস গসলিং
জেমস গসলিং | |
|---|---|
James Gosling | |
২০০৮ সালে গসলিং | |
| জন্ম | জেমস আর্থার গসলিং ১৯ মে ১৯৫৫ ক্যালগারি, অ্যালবার্টা, কানাডা |
| জাতীয়তা | কানাডীয় |
| অন্যান্য নাম | গসলিং |
| পরিচিতির কারণ | জাভা (প্রোগ্রামিং ভাষা) |
| পুরস্কার | আইইইই জন ভন নিউম্যান মেডেল, দ্য ফ্লেম অ্যাওয়ার্ড |
| বৈজ্ঞানিক কর্মজীবন | |
| প্রতিষ্ঠানসমূহ | সান মাইক্রোসিস্টেমস, গুগল, লিকুইড রোবোটিক্স, আমাজন.কম |
'জেমস গসলিং ওসি (ইংরেজি: James Gosling; জন্ম: ১৯ মে ১৯৫৫) হলেন একজন কানাডীয় কম্পিউটার বিজ্ঞানী। তিনি বর্তমান যুগের সবচাইতে জনপ্রিয় জাভা প্রোগ্রামিং ভাষার ভাষার জনক ও গবেষক দলের প্রধান। [১]
জন্ম
[সম্পাদনা]জেমস আর্থার গসলিং কানাডার অ্যালবার্টা প্রদেশের ক্যালগারি শহরে জন্মগ্রহণ করেন। বর্তমানে বসবাস করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান্ ফ্রান্সিস্কো শহরের বে এরিয়াতে।
শিক্ষাজীবন
[সম্পাদনা]জেমস গসলিং ১৯৭৭ সালে ইউনিভার্সিটি অব ক্যালগারি থেকে স্নাতক পাশ করেন । এরপর কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাশের পর ১৯৮৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। [২][৩]
কর্মজীবন
[সম্পাদনা]জেমস গসলিং সান মাইক্রোসিস্টেম্স এ ১৯৮৪ সালে যোগ দেন। পরবর্তীতে ওরাকল কর্পোরেশন সান মাইক্রোসিস্টেমসকে ২০১০ সালে কিনে নেয় । বেতন, অবস্থানগত ভূমিকা,নৈতিক চ্যালেঞ্জ এবং পরিবর্তনের সাথে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এসব বিষয়ে বৈপরীত্য সৃষ্টি হলে গসলিং অবসর গ্রহণ করেন ওরাকল কর্পোরেশন থেকে এবং ২০১১ সালের মার্চ মাসে গুগল এ যোগদান করেন । [৪][৫][৬]
এর ছয়মাস পর তিনি তার সহকর্মী বিল ভাসকে অনুসরণ করে লিকুইড রোবোটিক্স এ যোগ দেন । ২০১৬ এর শেষের দিকে লিকুইড রোবোটিক্স কে বোয়িং কোম্পানী ক্রয় করে এবং সহায়ক প্রতিষ্ঠান বোয়িং ডিফেন্স, স্পেস অ্যান্ড সিকিউরিটি (বিডিএস) এর মালিকানাধীন করে ।[৭] এরপর সবশেষে ২০১৭ সালের মে মাসে যোগদেন মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইন্টারনেট ভিত্তিক খুচরা বিক্রেতা আমাজন.কম এ ।[৮]
পদক ও সম্মননা
[সম্পাদনা]গসলিং ২০০২ সালে দ্য ইকোনমিস্ট ইনোভেশন অ্যাওয়ার্ড ও দ্য ফ্লেম অ্যাওয়ার্ড লাভ করেন। [৯] ২০০৭ সালে কানাডা সরকার তাকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান অর্ডার অব কানাডা তে ভূষিত করে। [১০] ২০১৩ সালে অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি এর ফেলো নির্বাচিত হন। ২০১৫ সালে লাভ করেন আইইইই জন ভন নিউম্যান মেডেল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "James Gosling - Computing History"।
- ↑ "James Gosling"। ১ জুন ২০১৫। ১ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "PhD AWARDS BY ADVISOR"।
- ↑ "My attitude on Oracle v Google"।
- ↑ "Java Creator James Gosling: Why I Quit Oracle" (মার্কিন ইংরেজি ভাষায়)।
- ↑ "Java founder James Gosling joins Google"।
- ↑ "Boeing to Acquire Liquid Robotics to Enhance Autonomous Seabed-to-Space Information Services | Liquid Robotics"।
- ↑ "Legendary Techie James Gosling Joins Amazon Web Services"।
- ↑ "Flame Award"।
- ↑ Services। "Governor General Announces New Appointments to the Order of Canada"। ১২ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
- ১৯৫৫-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- কানাডীয় উদ্ভাবক
- কানাডীয় কম্পিউটার প্রোগ্রামার
- কানাডীয় কম্পিউটার বিজ্ঞানী
- কার্নেগী মেলন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- কম্পিউটার বিজ্ঞানী
- অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারির সভ্য
- জাভা প্রোগ্রামিং
- ইংরেজ বংশোদ্ভূত কানাডীয় ব্যক্তি
- ওপেন সোর্স ব্যক্তি
- মুক্ত সফটওয়্যার প্রোগ্রামার
- স্কটিশ বংশোদ্ভূত কানাডীয় ব্যক্তি