জেকব রামজি
|
| |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ২৮ মে ২০০১[১] | ||
| জন্ম স্থান | গ্রেট বার, ইংল্যান্ড | ||
| উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | অ্যাস্টন ভিলা | ||
| জার্সি নম্বর | ৪১ | ||
| যুব পর্যায় | |||
| ২০০৭–২০১৯ | অ্যাস্টন ভিলা | ||
| জ্যেষ্ঠ পর্যায়* | |||
| বছর | দল | ম্যাচ | (গোল) |
| ২০১৯– | অ্যাস্টন ভিলা | ২৪ | (০) |
| ২০২০ | → ডংকাস্টার রোভার্স (ধার) | ৭ | (৩) |
| জাতীয় দল‡ | |||
| ২০১৯ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ | ৭ | (০) |
| ২০১৯– | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ৩ | (০) |
| ২০২০– | ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ | ১ | (১) |
|
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৭:৩৭, ৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:৩৭, ৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
জেকব রামজি (ইংরেজি: Jacob Ramsey; জন্ম: ২৮ মে ২০০১) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০০৭–০৮ মৌসুমে, ইংরেজ ফুটবল ক্লাব অ্যাস্টন ভিলার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে রামজি ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৮–১৯ মৌসুমে, অ্যাস্টন ভিলার মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। মাঝে তিনি এক মৌসুমের জন্য ডংকাস্টার রোভার্সের হয়ে ধারে খেলেছেন। ২০১৯ সালে, রামজি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]জেকব রামজি ২০০১ সালের ২৮শে মে তারিখে ইংল্যান্ডের গ্রেট বারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]রামজি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালের ২০শে মার্চ তারিখে তিনি জাপান অনূর্ধ্ব-১৮ দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Jacob Ramsey: Overview"। Premier League। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে জেকব রামজি (ইংরেজি)
- সকারবেসে জেকব রামজি (ইংরেজি)
- বিডিফুটবলে জেকব রামজি (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে জেকব রামজি (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে জেকব রামজি (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে জেকব রামজি (ইংরেজি)
- ২০০১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ইংরেজ পুরুষ ফুটবলার
- ডংকাস্টার রোভার্স ফুটবল ক্লাবের খেলোয়াড়
- অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ইংরেজ ফুটবল লিগের খেলোয়াড়
- ইংল্যান্ডের আন্তর্জাতিক যুব ফুটবলার
- প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- কৃষ্ণাঙ্গ ব্রিটিশ ক্রীড়াবিদ
- ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- কৃষ্ণাঙ্গ ইংরেজ ক্রীড়াবিদ
- ২১শ শতাব্দীর ইংরেজ পুরুষ ক্রীড়াবিদ
- জ্যামাইকান বংশোদ্ভূত ইংরেজ ব্যক্তি
- নিউক্যাসেল ইউনাইটেড ফুটবল ক্লাবের খেলোয়াড়