জাতীয় চিকিৎসক দিবস

জাতীয় চিকিৎসক দিবস চিকিৎসা, সেবা এবং স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ডাক্তার রোগীর সম্পর্ক হচ্ছে অন্যতম প্রধান বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্র-তে দিবসটি পরিচিতি পায় ৩০ মার্চ ১৯৩৩ সালে। সেই অনুষ্ঠানেই প্রথম দিবসের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ডাক্তার রোগীর সম্পর্কের ব্যাপারটি ব্যাপকভাবে আলোচিত হয়।
মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ (সিনিয়র) ৩০ অক্টোবর ১৯৯০ সালে ৩০ মার্চকে জাতীয় চিকিৎসক দিবস পালনের জন্য আইন পাশ করেন।[১] কিউবা তে ৩ ডিসেম্বর ও ইরানে ২৩ অগাস্ট[২][৩] এই দিনটি পালন করা হয়।
ভারতে এই দিনটি ১ জুলাই তারিখে পালন করা হয়। এই দিনটি বেছে নেওয়ার পেছনে রয়েছে এক মহান ব্যক্তিত্বের স্মৃতি। ডা. বিধানচন্দ্র রায় – যিনি ছিলেন একজন কিংবদন্তি চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী, এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অবাক করার মতো বিষয় হল, ১ জুলাই (১ জুলাই ১৮৮২ – ১ জুলাই ১৯৬২) তাঁর জন্মদিন এবং মৃত্যুদিন—দুই-ই।[৪]
তিনি ছিলেন একজন F.R.C.S এবং M.R.C.P পাশ করা চিকিৎসক এবং তাঁর চিকিৎসা সেবা ছিল আন্তর্জাতিক মানের। সমাজসেবা ও চিকিৎসাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাঁকে ১৯৬১ সালে ভারত রত্ন সম্মানে ভূষিত করা হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Kantho, Kaler। "বিশ্ব চিকিৎসক দিবস কাল | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Iran commemorates Natˈl Doctors Day on Avicenna's birth anniv."। Islamic Republic News Agency - IRNA। ২৩ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭।
- ↑ "Iran marks National Doctors Day to commemorate Avicenna"। Mehr News Agency (MNA) (ইংরেজি ভাষায়)। ২৩ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭।
- ↑ "কেন ১ জুলাই পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস? জেনে নিন ইতিহাস"। নজরবন্দি। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)