বিষয়বস্তুতে চলুন

জর্জ ব্যানক্রফ্‌ট (অভিনেতা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জর্জ ব্যানক্রফ্‌ট
ইংরেজি: George Bancroft
জন্ম(১৮৮২-০৯-৩০)৩০ সেপ্টেম্বর ১৮৮২
মৃত্যু২ অক্টোবর ১৯৫৬(1956-10-02) (বয়স ৭৪)
সান্তা মনিকা, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিউডলন মেমোরিয়াল সেমেটারি, সান্তা মনিকা
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনইউনাইটেড স্টেটস নেভাল একাডেমি
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯২৫-১৯৫৬

জর্জ ব্যানক্রফ্‌ট (ইংরেজি: George Bancroft; জন্ম: ৩০ সেপ্টেম্বর ১৮৮২ - ২ অক্টোবর ১৯৫৬)[] ছিলেন একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা। ১৯২৫ সাল থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তার কর্মজীবনের ব্যপ্তি ছিল ত্রিশ বছরের অধিক। এই সময়ে তিনি অসংখ্য চলচ্চিত্রে হলিউডের অন্যতম তারকাদের সাথে অভিনয় করেছেন। তিনি থান্ডারবোল্ট (১৯২৯) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল দ্য উল্‌ফ অব ওয়াল স্ট্রিট (১৯২৯), প্যারামাউন্ট অন প্যারেড (১৯৩০), ব্লাড মানি (১৯৩৩), মিস্টার ডিডস গোজ টু টাউন (১৯৩৬), অ্যাঞ্জেলস উইথ ডার্টি ফেসেস (১৯৩৮) ও স্টেজকোচ (১৯৩৯)।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

জর্জ ব্যানক্রফ্‌ট ১৮৮২ সালের ৩০শে সেপ্টেম্বর পেন্সিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ম্যারিল্যান্ডের পোর্ট ডেপোজিটের টমস ইনস্টিটিউটে পড়াশোনা করেন।[]

নৌবাহিনীতে কর্মজীবন

[সম্পাদনা]

১৪ বছর বয়সে বণিক সামুদ্রিক জাহাজে কাজের পর ব্যানক্রফ্‌ট ইউএসএস কনস্টেলেশনে শিক্ষানবিশ হিসেবে যোগ দেন। এরপর তিনি ইউএসএস এসেক্স ও ওয়েস্ট ইন্ডিজে কাজ করেন। পাশাপাশি তিনি ১৮৯৮ সালে সংগঠিত ম্যানিলা উপসাগরের যুদ্ধে ইউএসএস বাল্টিমোরে বন্দুকধারী হিসেবে ছিলেন।[] নৌবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি জাহাজে নাটকের মঞ্চায়ন করতেন।[]

১৯০০ সালে যুদ্ধজাহাজ ইউএসএস ওরেগন চীনের উপকূলে একটি পাথরে ধাক্কা লাগার পর কি পরিমাণ ক্ষতি হয়েছে তা দেখার জন্য তিনি হালের নিচে সাঁতরে যান।[] এই ফলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমিতে সুযোগ পান, কিন্তু সেখানকার অতিরিক্ত বাধ্যবাধকতার কারণে তিনি তা ত্যাগ করে মঞ্চে অভিনয়জীবন শুরু করেন।[][]

অভিনয় জীবন

[সম্পাদনা]

ব্যানক্রফ্‌ট সঙ্গীতনাট্য হাস্যরসাত্মক মঞ্চনাটকে কিশোর প্রধান চরিত্রে অভিনয়ের করার পর ১৯০১ সালে আন্তরিকতার সাথে অভিনয় শুরু করেন। ভডভিলে তিনি মুখে কালি মেখে অভিনয় করতেন এবং তারকাদের অনুকার করতেন।[] ব্রডওয়ে মঞ্চে তিনি সিন্ডার্স (১৯২৩) ও দ্য রাইজ অব রোজি ওরাইলি (১৯২৩) নাটকে অভিনয় করেন।

তার কর্মজীবনের শুরুর দিকের একটি চলচ্চিত্র হল দ্য জার্নি'স এন্ড (১৯২১)।[] ১৯২৫ সালের দ্য পনি এক্সপ্রেস চলচ্চিত্রে তিনি প্রথম শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। পরের বছর মহাকাব্যিক ওল্ড আয়রনসাইডস (১৯২৬) চলচ্চিত্রে তিনি ওয়ালেস বিরি, চার্লস ফারেল ও ইস্থার র‍্যালস্টনের সাথে গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি প্যারামাউন্ট পিকচার্সের চারটি চলচ্চিত্রে প্রধান অভিনেতা হিসেবে অভিনয় করেন, সেগুলো হল আন্ডারওয়ার্ল্ড (১৯২৭), দ্য ড্র্যাগ নেট (১৯২৮), দ্য ডকস অব নিউ ইয়র্ক (১৯২৮) ও থান্ডারবোল্ট (১৯২৯)। শেষোক্ত চলচ্চিত্রে অভিনয় করে তিনি ২য় একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কারের মনোনয়ন লাভ করেন।[][] এরপর তিনি দ্য উল্‌ফ অব ওয়াল স্ট্রিট (১৯২৯) চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন। চলচ্চিত্রটি ওয়াল স্ট্রিট মন্দার কিছুদিন পূর্বে মুক্তি পায়। পরের বছর তিনি প্যারামাউন্টের তারকা-বহুল প্যারামাউন্ট অন প্যারেড (১৯৩০) চলচ্চিত্রে অভিনয় করেন।

১৯৩০-এর দশকে মাঝামাঝি থেকে তিনি পার্শ্ব চরিত্রে কাজ শুরু করেন। এসময় তিনি রোল্যান্ড ব্রাউনের ব্লাড মানি (১৯৩৩), গ্যারি কুপারের সাথে মিস্টার ডিডস গোজ টু টাউন (১৯৩৬), জেমস ক্যাগনিহামফ্রি বোগার্টের সাথে অ্যাঞ্জেলস উইথ ডার্টি ফেসেস (১৯৩৮), ক্যাগনি ও জর্জ র‍্যাফ্‌টের সাথে ইচ ডন আই ডাই (১৯৩৯) ও জন ওয়েনটমাস মিচেলের সাথে স্টেজকোচ (১৯৩৯) চলচ্চিত্রে অভিনয় করেন।

ব্যক্তিগত জীবন ও মৃত্যু

[সম্পাদনা]

ব্যানক্রফ্‌ট প্রথম অভিনেত্রী এডনা ব্রাদার্সকে বিয়ে করেন।[] তিন বছর পর তিনি সঙ্গীতনাট্য হাস্যরসাত্মক অভিনেত্রী অক্টাভিয়া ব্রস্ককে বিয়ে করেন।[] ১৯৩৪ সালে ব্রাদার্স তাকে তালাক দেননি অভিযোগ করে তার বিরুদ্ধে মামলা করেন। দুই বছর পর মামলাটি নিষ্পত্তি হয় এবং ব্রাদার্স তালাক পান।[]

ব্যানক্রফ্‌ট ১৯৫৬ সালের ২রা অক্টোবর ৭৪ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় মৃত্যুবরণ করেন।[]

পাদটীকা

[সম্পাদনা]
  1. The Academy Awards Database provides this comment: "[NOTE: THIS IS NOT AN OFFICIAL NOMINATION. There were no announcements of nominations, no certificates of nomination or honorable mention, and only the winners (*) were revealed during the awards banquet on April 3, 1930. Though not official nominations, the additional names in each category, according to in-house records, were under consideration by the various boards of judges.

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Silent Era : People"সাইলেন্ট এরা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৮
  2. 1 2 3 ক্যাচমার, জর্জ এ. (২০০৯)। A Biographical Dictionary of Silent Film Western Actors and Actresses (ইংরেজি ভাষায়)। ম্যাকফারল্যান্ড। আইএসবিএন ৯৭৮১৪৭৬৬০৯০৫৮। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৮
  3. 1 2 3 টিবেটস, জন সি.; ওয়েলশ, জেমস এম. (২০১০)। American Classic Screen Profiles (ইংরেজি ভাষায়)। স্কেয়ারক্রো প্রেস। পৃ. ১৮–২৫। আইএসবিএন ৯৭৮০৮১০৮৭৬৭৭৪। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২৫
  4. 1 2 3 4 5 6 "George Bancroft Dies at 74; Noted 'Heavy' in Hollywood"স্প্রিংফিল্ড লিডার অ্যান্ড প্রেস। মিজুরি, স্প্রিংফিল্ড। অ্যাসোসিয়েটেড প্রেস। ৪ অক্টোবর ১৯৫৬। পৃ. ২৪। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২৫ নিউজপেপার্স.কম এর মাধ্যমে। উন্মুক্ত প্রবেশাধিকারযুক্ত প্রকাশনা - বিনামূল্যে পড়া যাবে
  5. "The 2nd Academy Awards | 1930"অস্কারস (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ৯ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]