জটিলেশ্বর মুখোপাধ্যায়
অবয়ব
জটিলেশ্বর মুখোপাধ্যায় | |
|---|---|
| প্রাথমিক তথ্য | |
| জন্ম | ১৩ ডিসেম্বর ১৯৩৪ চুঁচুড়া, পশ্চিমবঙ্গ, ভারত |
| মৃত্যু | ২১ ডিসেম্বর ২০১৭ (বয়স ৮৩) |
| পেশা | সঙ্গীত পরিচালক, নেপথ্য কণ্ঠশিল্পী, গীতিকার |
| কার্যকাল | ১৯৫০ – ২০১৭ |
জটিলেশ্বর মুখোপাধ্যায় (১৩ ডিসেম্বর ১৯৩৪ – ২১ ডিসেম্বর ২০১৭) ছিলেন ভারতের একজন প্রখ্যাত সঙ্গীত পরিচালক, গায়ক ও গীতিকার।[১]
জন্ম ও পারিবারিক পরিচিতি
[সম্পাদনা]জটিলেশ্বর ১৯৩৪ সালের ১৩ ডিসেম্বর অবিভক্ত বাংলার চুঁচুড়ায় জন্মগ্রহণ করেন। আট ভাইয়ের মধ্যে জটিলেশ্বর সবচেয়ে ছোট। দাদারা অনেকেই ভালো গান গাইতেন গান গাওয়ার পেছনে তাঁর অনুপ্রেরণা মা অন্নপূর্ণা ও দাদা কপিলেশ্বর মুখোপাধ্যায়।[২][৩]
সঙ্গীত চর্চা
[সম্পাদনা]সতীনাথ মুখোপাধ্যায়, চিন্ময় লাহিড়ী ও সুধীন দাশগুপ্তের কাছ থেকে তিনি সঙ্গীতের তালিম নেন।[২][৪]
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]২০১৩ সালে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমি কর্তৃক জ্ঞানপ্রকাশ ঘোষ পদকে ভূষিত হন।[২] এছাড়াও তিনি সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন ‘দামু’ ও ‘নটী বিনোদিনী’ চলচ্চিত্রে সুরারোপ করে।[৪]
তাঁর রচিত গান
[সম্পাদনা]- অথৈ সমুদ্দুর পেরিয়ে এলাম
- অনেক শহর গ্রাম ছাড়িয়ে
- অন্তরে শক্তিকে কমে যেতে দিও না
- আনমনে কত কিছু লিখে
- আমার অঙ্গে জ্বলে রঙমশাল
- আমার মন-দোতারার একটি তার
- আমার স্বপন কিনতে পারে
- আমি পথে যেতে যেতে শুনি হঠাৎ
- আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি
- আলো রচনায় তুমি সূর্যকে হার মানালে
- এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার
- ও বাউল গেরুয়া তো পরেছ, একতারাটি ধরেছে
- ও মাঝিরে ও মাঝি
- কখনো কখনো মাটির প্রদীপ
- কলস কাঁখে নিয়ে দীঘির ঘাটে এলেই
- কাঁদে গো শচীমাতা নিমাই নিমাই
- কি কখন বলে বাঁশি
- কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস
- কোনো ভোরের পাখি কখনো কি বলবে
- কোনো হাতে মানায় কাঁকন কোনো হাতে বাজুবন্ধ
- চঞ্চল তোর ওই পাখাতে
- ছড়িয়ে রয়েছ কেন
- তোমার সঙ্গে দেখা না হলে
- পৃথিবীর যেখানে যত খাঁচার পাখি
- ফুলের ঘায়ে মূর্ছা গেছে ফুলের দেশের রাজকুমারী
- বধুয়া আমার চোখে জলে এনেছে
- বর্ণচোরা প্রজাপতি রে
- বাঁশিটার একটাই দোষ বলে রাধা রাধা
- বারমাসের জ্বালায় আমি হায়রে জ্বালাতন
- মনের নাগাল পাবো না জেনেও
- মোহনবাঁশি বাজে
- যতই বল তোমায় আমি ভুলছি না
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "প্রয়াত কিংবদন্তীর সঙ্গীতশিল্পি জটিলেশ্বর মুখপাধ্যায়"। সংবাদ প্রতিদিন অনলাইন। ২১ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭।
- 1 2 3 "প্রয়াত প্রখ্যাত সঙ্গীতশিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়"। এই সময় অনলাইন। ২১ ডিসেম্বর ২০১৭। ২২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭।
- ↑ চট্টোপাধ্যায়, অভীক (২০২২-১০-৩১T১৩:৩০:০০+০৫:৩০)। "সুরসন্ধানী জটিলেশ্বর « BanglaLive" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ 2023-06-05।
{{ওয়েব উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - 1 2 "চলে গেলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়"। বিডিটোয়েন্টিফোর.কম অনলাইন। ২১ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]