বিষয়বস্তুতে চলুন

ছবি রাজাওয়াত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ছবি রাজাওয়াত
২০২৬ খ্রিস্টাব্দে জয়পুরে সাহিত্য উৎসবে ছবি রাজাওয়াত
সরপঞ্চ
পূর্বসূরীনরেন্দ্র সিং রাজাওয়াত, হর্ষ চৌহান
নির্বাচনী এলাকাসোডা
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1977-01-04) ৪ জানুয়ারি ১৯৭৭ (বয়স ৪৯)
জয়পুর,রাজস্থান
বাসস্থানসোডা, রাজস্থান

ছবি রাজাওয়াত (জন্ম:- ৪ জানুয়ারি ১৯৭৭) একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ভারতের রাজস্থানের সোডা গ্রামের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান বা সরপঞ্চ ছিলেন। []

জন্ম ও প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ছবি রাজাওয়াতের জন্ম ভারতের রাজস্থানের জয়পুরে। তিনি টঙ্ক জেলার মালপুরা তহসিলের সোডা নামক এক ছোট্ট গ্রামের এক ধনী ও অভিজাত পরিবারের সন্তান। তাঁর বিদ্যালয়ের পাঠ প্রথমে অন্ধ্রপ্রদেশের ঋষি ভ্যালি স্কুলে এবং তারপর রাজস্থানের আজমেরের মায়ো কলেজ গার্লস স্কুলে। নতুন দিল্লির লেডি শ্রী রাম কলেজ পড়াশোনা করার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক হন। [] শেষে পুনের বালাজি ইনস্টিটিউট অফ মডার্ন ম্যানেজমেন্ট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

ছবি রাজাওয়াতের পরিবারের মালিকানাধীন এক হোটেল ছিল জয়পুরে। ছাত্রাবস্থায় তিনি তাঁর মাতাপিতার সাথে কখনও গ্রামে এবং কখনও বা জয়পুর থাকতেন। জয়পুরে ঘোড়ার পিঠে চড়ার প্রশিক্ষণ লাভ করেন এবং ঘোড়ার সঠিক পরিচর্যা করতে শেখেন। [][]

কর্মজীবন

[সম্পাদনা]

এমবিএ পাশের পর ছবি রাজাওয়াত টাইমস অফ ইন্ডিয়া, কার্লসন গ্রুপ অফ হোটেলস এবং এয়ারটেলের মতো কোম্পানিতে কাজ করেন। হঠাৎই এক সময় গ্রামীণ ভারতের উন্নয়নে সাহায্য করার জন্য তিনি উচ্চ বেতনের কর্পোরেট চাকরি এবং শহুরে জীবন ছেড়ে দেন। তিনি রাজস্থানের রাজধানী শহর জয়পুর থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থিত তার সোডা গ্রামের সরপঞ্চ বা পঞ্চায়েত প্রধান হন । তার পিতমহ, ব্রিগেডিয়ার রঘুবীর সিং, বিশ বছর আগে একই গ্রামের প্রধান ছিলেন। সরপঞ্চ হওয়ার পর, তিনি গ্রামের জন্য অনেক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেন যেমন, বৃষ্টির জল সংগ্রহ এবং বেশিরভাগ বাড়িতে শৌচাগার স্থাপন। []

তাঁর কর্মজীবন ও নেতৃত্ব অবকাঠামোর বাইরেও বিস্তৃত। গ্রামীণ উন্নয়নে নারী ও যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তিনি সংশ্লিষ্ট গোষ্ঠীগুলির ক্ষমতায়নের লক্ষ্যে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেন। তিনি মহিলাদের জন্য দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করেন, তাদের নতুন নতুন কাজ শেখার এবং আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার সুযোগ প্রদান করেছিলেন। তার আয়োজিত নানা কর্মশালাগুলিতে সেলাই এবং হস্তশিল্প থেকে শুরু করে ডিজিটাল সাক্ষরতা পর্যন্ত ছিল, যা মহিলাদের এমন দক্ষতা দিয়ে সজ্জিত করেছিল যা তাদের জীবিকা উন্নত করতে পারে। [] ভারতের শীর্ষস্থানীয় ইংরেজি সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া তাকে গ্রামীণ রাজস্থানের পরিবর্তনশীল মুখ হিসেবে কৃতিত্ব দেয়। [] ২০১১ খ্রিস্টাব্দের ২৫ মার্চ, রাজাওয়াত জাতিসংঘে অনুষ্ঠিত ১১তম ইনফোপোভার্টি ওয়ার্ল্ড কনফারেন্সে প্রতিনিধিদের উদ্দেশ্যে একটি প্রশংসিত ভাষণ দেন । []

সম্মাননা

[সম্পাদনা]

ভারতের প্রাক্তন ও প্রয়াত রাষ্ট্রপতি এ. পি. জে. আবদুল কালাম নতুনদিল্লিতে প্রযুক্তি দিবসের এক অনুষ্ঠানের তাকে একটি পুরষ্কারে ভূষিত করেন । [] আইবিএনলাইভ তাকে "তরুণ ভারতীয় নেতা" হিসেবেও সম্মানিত করে । []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "LSR Grad quits job to be Sarpanch"News DailyThe Times of India। ৮ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১১
  2. "Hotshot Sarpanch brings B-school finesse, fizz to a small-town named Soda"@businessline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৮
  3. "Youngest MBA sarpanch visits Kolkata - Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৮
  4. "Chhavi Rajawat: The woman sarpanch who transformed her village - Woman who transformed her village"The Economic Times। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৮
  5. "India's youngest woman 'sarpanch' puts focus on roads, toilets and power"Deccan Herald। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৮
  6. "From MBA to Sarpanch: Chhavi Rajawat's Journey of Transformative Leadership"Cross Barriers। ৫ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪
  7. "Indian Sarpanch dazzles at UN Meet"Mumbai MirrorThe Times Group। ২৮ মার্চ ২০১১। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১১
  8. "Former President APJ Abdul Kalam honours Chhavi Rajawat"Outlook। ১১ মে ২০১১। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মে ২০১১
  9. "Young Indian Leader"CNN-IBN। ২০১০।