চার্লস স্যান্ডার্স পার্স

চার্লস স্যান্ডার্স পেয়ার্স (ইংরেজি: Charles Sanders Peirce) (সেপ্টেম্বর ১০, ১৮৩৯ – এপ্রিল ১৯, ১৯১৪) বিবিধ বিদ্যায় পারদর্শী মার্কিন পদার্থবিজ্ঞানী ও দার্শনিক। তিনি ক্যামব্রিজ, ম্যাসাচুসেটস-এ জন্ম নেন। যদিও তিনি রসায়নবিদ হিসেবে শিক্ষালাভ করেন ও বিজ্ঞানী হিসেবে প্রায় ৩০ বছর চাকরি করেন, বর্তমানকালে তার মূল পরিচিতি ঘটেছে যুক্তিবিজ্ঞান, গণিত, দর্শন ও সংকেতবিজ্ঞানে অবদান রাখার কারণে। দার্শনিক পল ওয়াইজ ১৯৩৪ সালে পেয়ার্স সম্বন্ধে Dictionary of American Biography-তে লেখেন যে পেয়ার্স ছিলেন "the most original and versatile of American philosophers and America's greatest logician", অর্থাৎ "মার্কিন দার্শনিকদের মধ্যে সবচেয়ে মৌলিক ও বহুমুখী এবং আমেরিকার সর্বশ্রেষ্ঠ যুক্তিবিজ্ঞানী"।পেয়ার্স নিগ্রোদের রাজনৈতিক অধিকার সম্পর্কে বলেছিলেন,"all man are equal in their political rights,negroes are man.therefore,negroes are equal in political rights to whites"
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- ১৮৩৯-এ জন্ম
- ১৯১৪-এ মৃত্যু
- ১৯শ শতাব্দীর মার্কিন গণিতবিদ
- আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের বিশিষ্ট সভ্য
- চার্লস স্যান্ডার্স পার্স
- ১৯শ শতাব্দীর মার্কিন দার্শনিক
- ২০শ শতাব্দীর মার্কিন গণিতবিদ
- ২০শ শতাব্দীর মার্কিন দার্শনিক
- মার্কিন পরিসংখ্যানবিদ
- বিশ্লেষক দার্শনিক
- ভাববাদী
- জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- যুক্তিবিজ্ঞানী
- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমির সদস্য
- শিক্ষার দার্শনিক
- ভাষার দার্শনিক
- বিজ্ঞানের দার্শনিক