বিষয়বস্তুতে চলুন

গ্রিফিথের পরীক্ষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গ্রিফিথের পরীক্ষা[] হল স্যার ফ্রেডরিক গ্রিফিথ[] কর্তৃক করা ব্যাকটেরিয়ার রূপান্তরভবন[][] পরীক্ষা বা ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন পরীক্ষা (১৯২৮)। এটি ছিল বংশগতির বাহক হিসেবে ডিএনএ-কে উপস্থাপিত করার প্রথম ধাপ। এই পরীক্ষায় গ্রিফিথ ডিপ্লোকক্কাস নিউমোনি নামক ব্যাকটেরিয়ার সাহায্য নেন যা ফুসফুসের সংক্রমণ ঘটাতে সক্ষম। এই ব্যাকটেরিয়ার দুটি স্ট্রেন তিনি চয়ন করেন

  1. অসংক্রামক বা অ্যাভিরুলেন্ট স্ট্রেন: R-II স্ট্রেন ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরে ক্যাপসুল না থাকায় এটির কলোনিটি অমসৃণ (Rough) দেখায়। এটি রোগ সৃষ্টিতে অক্ষম।
  2. সংক্রামক বা ভিরুলেন্ট স্ট্রেন: S-III স্ট্রেন ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরে ক্যাপসুল থাকায় এটির কলোনিটি মসৃণ (Smooth) দেখায়। এটি রোগ সৃষ্টিতে সক্ষম।

পরীক্ষাটি গ্রিফিথ কিছু ইঁদুর নেন ও চারটি ধাপে সম্পন্ন করেন:

  1. প্রথম পরীক্ষায় একটি ইঁদুরের দেহে অসংক্রামক R-II ব্যাকটেরিয়া প্রবেশ করালে দেখা গেল সেটি জীবিত আছে।
  2. দ্বিতীয় পরীক্ষায় একটি ইঁদুরের দেহে সংক্রামক S-III ব্যাকটেরিয়া প্রবেশ করালে দেখা গেল সেটির মৃত্যু হয়েছে।
  3. তৃতীয় পরীক্ষায় একটি ইঁদুরের দেহে তাপ প্রয়োগে মৃত সংক্রামক S-III ব্যাকটেরিয়া প্রবেশ করালে দেখা গেল সেটি জীবিত আছে।
  4. চতুর্থ পরীক্ষায় একটি ইঁদুরের দেহে তাপ প্রয়োগে মৃত সংক্রামক S-III ব্যাকটেরিয়া ও জীবিত অসংক্রামক R-II ব্যাকটেরিয়া প্রবেশ করালে দেখা গেল সেটির মৃত্যু হয়েছে।

চতুর্থ পরীক্ষায় মৃত ইঁদুরটির হৃৎপিন্ড থেকে রক্ত নিয়ে গ্রিফিথ পরীক্ষা করে জীবিত সংক্রামক S-III ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখতে পান, অথচ তিনি মৃত সংক্রামক S-III ব্যাকটেরিয়া ইঁদুরের দেহে প্রবেশ করেছিলেন।

শেষ ফলাফল সম্পর্কে গ্রিফিথ মন্তব্য করেন যে, কোনো অজানা উপাদান মৃত সংক্রামক S-III ব্যাকটেরিয়া থেকে জীবিত অসংক্রামক R-II ব্যাকটেরিয়াতে প্রবেশ করেছে যা তাকে S-III তে রূপান্তরভবন ঘটিয়েছে। এটিকে তিনি রূপান্তরকারী বস্তু বলে অভিহিত করেন। যদিও তিনি এর জিনগত ব্যাখ্যা দিতে পারেননি।

এভারি-ম্যাকলয়েড-ম্যাককার্টি পরীক্ষা দ্বারা এই রহস্যের সমাধান করার চেষ্টা করা হয়েছিল।

গ্রিফিথের পরীক্ষা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Experiment। PubPub। ডিওআই:10.21428/cdd5dd5a
  2. Griffith, Fred. (জানুয়ারি ১৯২৮)। "The Significance of Pneumococcal Types"Journal of Hygiene২৭ (2)। Cambridge University Press: ১১৩–১৫৯। ডিওআই:10.1017/S0022172400031879জেস্টোর 4626734পিএমসি 2167760পিএমআইডি 20474956
  3. Lorenz, M. G.; Wackernagel, W. (১ সেপ্টেম্বর ১৯৯৪)। "Bacterial gene transfer by natural genetic transformation in the environment"Microbiological Reviews৫৮ (3): ৫৬৩–৬০২। ডিওআই:10.1128/MMBR.58.3.563-602.1994পিএমসি 372978পিএমআইডি 7968924
  4. Downie, A. W. (১৯৭২)। "Pneumococcal transformation — a backward view: Fourth Griffith Memorial Lecture" (পিডিএফ)Journal of General Microbiology৭৩ (1): ১–১১। ডিওআই:10.1099/00221287-73-1-1পিএমআইডি 4143929। ২ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১১

আরও পড়ুন

[সম্পাদনা]
(References the original experiment by Griffith. Original article ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ জুন ২০০৮ তারিখে and 35th anniversary reprint available.)