খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ
| সংক্ষেপে | কেইএচডিসি (KHDC) |
|---|---|
| গঠিত | ৬ মার্চ ১৯৮৯ |
| সদরদপ্তর | খাগড়াছড়ি জেলা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
চেয়ারম্যান | শেফালিকা ত্রিপুরা |
| ওয়েবসাইট | www |
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বাংলাদেশের খাগড়াছড়ি জেলা প্রশাসনের আওতায় স্থানীয় সরকার সংস্থা। শেফালিকা ত্রিপুরা পরিষদটির অস্থায়ী চেয়ারম্যান পদে রয়েছেন।[১]
ইতিহাস
[সম্পাদনা]১৯৮৯ সালের ৬ই মার্চে সংখ্যালঘু আদিবাসী জনগোষ্ঠীর কল্যাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ গঠিত হয়। পার্বত্য চট্টগ্রামে (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা) বাংলাদেশ সরকার এবং আদিবাসী জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে নিম্ন-স্তরের দ্বন্দ্ব ছিল। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি দ্বন্দ্ব নিরসনে একটি শান্তিচুক্তি করে। চুক্তি হওয়ার পর, চুক্তি অনুযায়ী পরিষদ সমৃদ্ধ করার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছিল। পরবর্তীতে পরিষদটিকে “খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ”-এ পুনর্নামকরণ করা হয়।[২] শান্তিচুক্তি অনুযায়ী পরিষদটি ৪০টি বিদ্যালয় তৈরি ও ১০০টি বিদ্যালয় সংস্কার করে।[৩]
গঠন
[সম্পাদনা]নিম্নোক্ত প্রত্যেক প্রতিনিধি জনসাধারণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন।
- চেয়ারম্যান
উপজাতীয় : ১ জন
- সদস্য
৩টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত:
- উপজাতীয় : ২ জন
- বাঙালি : ১ জন
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা"। প্রথম আলো। ০৮ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ০৮ জুলাই ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এবং|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "তিন পার্বত্য জেলা পরিষদ নির্বাচন ছাড়াই উদ্যোগ পুনর্গঠনের"। যুগান্তর। ১২ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২১।
- ↑ "পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে সরকার কাজ করছে"। ভোরের কাগজ। ১ ডিসেম্বর ২০১৭। ১৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২১।
- ↑ http://bdlaws.minlaw.gov.bd/act-725/section-34791.html