কোয়িলামবক্কম
| কোয়িলামবক্কম கோவிலாம்பாக்கம் সুন্নম্বু কোলাতুর, চিন্না কোয়িলামবক্কম ও পেরিয়া কোয়িলামবক্কম | |
|---|---|
| চেন্নাইয়ের শহরতলি | |
কোয়িলামবক্কম পঞ্চায়েত দপ্তর | |
| স্থানাঙ্ক: ১২°৫৬′৪৫″ উত্তর ৮০°১২′০৫″ পূর্ব / ১২.৯৪৫৭৩৫৭° উত্তর ৮০.২০১৪৫৪৩° পূর্ব | |
| রাষ্ট্র | ভারত |
| রাজ্য | তামিলনাড়ু |
| জেলা | চেন্নাই জেলা (পূর্বে কাঞ্চীপুরম জেলা) |
| মহানগর | চেন্নাই |
| তালুক | তাম্বরম |
| পঞ্চায়েত | কোয়িলামবক্কম |
| পঞ্চায়েত সমিতি | সেন্ট থমাস মাউন্ট |
| সরকার | |
| • ধরন | পুরনিগম |
| • শাসক | চেন্নাই পুরনিগম |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ২৭,৩৭৪ |
| ভাষা | |
| • দাপ্তরিক | তামিল |
| সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
| পিন | ৬০০১২৯ |
| টেলিফোন কোড | ৯১-৪৪ |
| যানবাহন নিবন্ধন | TN-14 (টিএন-১৪) |
| লোকসভা নির্বাচন কেন্দ্র | চেন্নাই দক্ষিণ |
| বিধানসভা কেন্দ্র | শোলিঙ্গনলুর |
| ওয়েবসাইট | সরকারি ওয়েবসাইট |
কোয়িলামবক্কম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার একটি অঞ্চল৷ এটি মূলত দক্ষিণ চেন্নাইয়ের একটি লোকালয়৷ পূর্বে এটি চেঙ্গলপট্টু জেলা ও আরো পূর্বে কাঞ্চীপুরম জেলার অংশ ছিল৷ চেন্নাই সিটি সেণ্টার থেকে ২৬ কিমি ও তাম্বরম থেকে ১২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত৷
জনসংখ্যা ও জনসমাগমের কারণে ২০১৫ খ্রিস্টাব্দে চেন্নাই জেলার অন্তর্ভুক্ত হওয়ার পূর্বে এটি দুটি আলাদা আলাদা জেলার আলাদা ব্লকের অংশ ছিল৷
- কোয়িলামবক্কম গ্রাম, যা চেঙ্গলপট্টু জেলার তাম্বরম তালুকের অন্তর্গত৷
- মাড়িবক্কম-বি গ্রাম, যা চেন্নাই জেলার শোলিঙ্গনলুর তালুকের অন্তর্গত৷ অবশ্য এই গ্রামটি স্থানীয়দের নিকট ৮০০ বছর পুরাতন নাম সুন্নাম্বু কোলাতুর নামে পরিচিত৷[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ খ্রিটাব্দে ভারতের জনগণনা অনুযায়ী[৩] কোয়িলামবক্কমের মোট জনসংখ্যা ২৭,৩৭৪ জন, যেখানে ১৩,৯৩৫ জন পুরু ও ১৩,৪৩৯ জন নারী৷ অর্থাৎ প্রতিহাজার পুরুষে ৯৬৪ জন নারীর বাস৷[৪] মোট পরিবার সংখ্যা ৭,০১০ টি৷ ছয় বছর অনূর্ধ্ব শিশু সংখ্যা ৩,৫৯৪, যা মোট জনসংখ্যার ১৩.১৩ শতাংশ৷ কোয়িলামবক্কমে মোট সাক্ষরতার হার ৮৬.০৩ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৯০.৭৭ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৮১.১১ শতাংশ৷[৫]
অবস্থান
[সম্পাদনা]কোয়িলামবক্কমের উত্তর দিকে কীলকট্টলাই, উত্তর-পূর্ব দিকে বেলাচেরি, পূর্ব দিকে পল্লীকরনাই, দক্ষিণ দিকে মেটবক্কম, পশ্চিম দিকে নান্মঙ্গলম ও উত্তর-পশ্চিম দিকে রয়েছে পল্লাবরম৷
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://m.timesofindia.com/city/chennai/battered-by-flooding-sunnambu-kolathur-residents-hope-pwd-will-build-retaining-wall/amp_articleshow/74326293.cms&ved=2ahUKEwjP9uv-_rPvAhWDxTgGHb9hBLoQFjAPegQIFBAC&usg=AOvVaw06GvvZLiewXM7LlMeLpqnN%5B%5D
- ↑ "Population By Religious Community - Tamil Nadu" (XLS)। Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India। ২০১১। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Census of India 2011: Data from the 2011 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১১।
- ↑ "Census Info 2011 Final population totals"। Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India। ২০১৩। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪।
- ↑ https://www.census2011.co.in/data/town/629386-koilambakkam-tamil-nadu.html