কে এস ফিরোজ
কে এস ফিরোজ | |
|---|---|
| জন্ম | ১৯৪৪ |
| মৃত্যু | ৯ সেপ্টেম্বর, ২০২০ |
| সমাধি | বনানী সামরিক কবরস্থান, ঢাকা |
| জাতীয়তা | বাংলাদেশী |
| পেশা | অভিনেতা, সামরিক কর্মকর্তা |
| দাম্পত্য সঙ্গী | মাধবী ফিরোজ |
| সন্তান | ৩ মেয়ে |
খন্দকার শহীদ উদ্দিন ফিরোজ (১৯৪৪-২০২০) একজন বাংলাদেশী অভিনেতা ও সাবেক সামরিক কর্মকর্তা ছিলেন।[১] তিনি মঞ্চ এবং ছোট ও বড় পর্দায় যুগপৎ অভিনয় করেছেন; নাট্যদল থিয়েটারের জ্যেষ্ঠ সদস্য ও সভাপতি ছিলেন। নিজ নাট্যদলের হয়ে অভিনয় করেছেন কিং লিয়ার, সাতঘাটের কানাকড়ি, রাক্ষসী সহ বেশ কয়েকটি মঞ্চ নাটকে। ‘সাতঘাটের কানাকড়ি’ ঢাকার মঞ্চের একটি আলোচিত ও প্রশংসিত নাটক।
১৯৬৮ সালে তিনি প্রথম টেলিভিশন নাটকে অভিনয় করেন। প্রথম অভিনীত টিভি নাটকের নাম ‘তবুও দ্বীপ জ্বলে’। অভিনয় জীবনে পাঁচ শতাধিক টিভি নাটকে অভিনয় করেছেন।[২]
প্রথমিক জীবন
[সম্পাদনা]কে এস ফিরোজ ১৯৪৬ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করেন।[৩] তার জন্ম ঢাকার লালবাগে এ জে এম সাইদুর রহমান ও মা রাবেয়া খাতুনের ঘরে। পৈতৃক নিবাস বরিশালের উজিরপুরের মশাং গ্রামে। সেখানে শৈশব ও কৈশোর কাটিয়ে ঢাকার জগন্নাথ কলেজে পড়েছেন।
কর্মজীবন
[সম্পাদনা]অভিনয় জগতে পরিচিতি পাওয়ার আগে ১৯৬৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন ফিরোজ। ১৯৭৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পদে চাকরি থেকে অবসর নেওয়ার পর অভিনয়ে নিয়মিত হন।[৪]
নাট্যদল ‘থিয়েটার’র সঙ্গে যুক্ত হয়ে অভিনয়ে কে এস ফিরোজের পথচলা শুরু। অভিনয় জীবনের শুরুর দিকে থিয়েটারের ‘কিং লিয়ার’ মঞ্চ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে পরিচিত পান তিনি।[৫] এই দলের হয়ে তিনি আরও অভিনয় করেছেন ‘সাত ঘাটের কানাকড়ি’, ও ‘রাক্ষসী’ নাটকে। এছাড়া তিনি টেলিভিশনে বহু একক নাটক, ধারাবাহিক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। টিভিতে তার অভিনীত প্রথম নাটক দীপ তবুও জ্বলে। শফিউজ্জামানের রচনায় ও জামান আলী খানের প্রযোজনায় এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন ডলি ইব্রাহীম। টেলিভিশনে তার প্রথম আলোচিত নাটক জিয়া আনসারী প্রযোজিত প্রতিশ্রুতি ।[৬]
লাওয়ারিশ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় যাত্রা করেন কে এস ফিরোজ। এছাড়া আবু সাইয়ীদের শঙ্খনাদ, বাঁশি, মুরাদ পারভেজ’র চন্দ্রগ্রহণ, বৃহন্নলা চলচ্চিত্রে অভিনয় করেছেন।
মৃত্যু
[সম্পাদনা]কে এস ফিরোজ ২০২০ সালের ২৮ অগাস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হন, ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার দুইবার স্ট্রোক হয়। ৯ সেপ্টেম্বর দ্বিতীয় স্ট্রোকে মৃত্যুবরণ করেন।[৭] তাকে বনানী সেনানিবাস কবরস্থানে সমাহিত করা হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বর্ষীয়ান অভিনেতা কে এস ফিরোজ আর নেই"। banglanews24.com। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "করোনায় মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা কে এস ফিরোজ"। দ্য ডেইলি স্টার। ৯ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০।
- ↑ অভিনেতা কে এস ফিরোজ আর নেই, প্রথম আলো, ৯ সেপ্টেম্বর ২০২০
- ↑ "চলে গেলেন অভিনেতা কে এস ফিরোজ"। ঢাকা ট্রিবিউন Bangla। ৯ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ প্রতিবেদক, বিনোদন। "অভিনেতা কে এস ফিরোজ আর নেই"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "বরেণ্য অভিনেতা কে এস ফিরোজ আর নেই"। এনটিভি (ইংরেজি ভাষায়)। ৯ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০।
- ↑ ডটকম, গ্লিটজ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর। "করোনাভাইরাসে অভিনেতা কে এস ফিরোজের মৃত্যু"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১০ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০।
- ১৯৪৪-এ জন্ম
- ২০২০-এ মৃত্যু
- বাংলাদেশী টেলিভিশন অভিনেতা
- বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা
- উজিরপুর উপজেলার ব্যক্তি
- ১৯৪৬-এ জন্ম
- বাংলাদেশী সামরিক কর্মকর্তা
- বাংলাদেশে কোভিড-১৯ বৈশ্বিক মহামারীতে মৃত্যু
- বনানী কবরস্থানে সমাধিস্থ
- জগন্নাথ কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- ২০শ শতাব্দীর বাংলাদেশী অভিনেতা
- ২১শ শতাব্দীর বাংলাদেশী অভিনেতা
- বরিশাল জেলার সামরিক ব্যক্তি
- বরিশাল জেলার অভিনয়শিল্পী
- বরিশাল বিভাগের অভিনেতা