কুন্দ্রতুর
অবয়ব
| কুন্দ্রতুর குன்றத்தூர் | |
|---|---|
| চেন্নাইয়ের অঞ্চল | |
কুন্দ্রতুর মুরুগান মন্দিরের প্রবেশপথ ও সিঁড়িসহ পারিপার্শ্বিক পার্বত্য দৃশ্য | |
| মানচিত্রে অবস্থান | |
| স্থানাঙ্ক: ১২°৫৯′৫১″ উত্তর ৮০°০৫′৪৮″ পূর্ব / ১২.৯৯৭৪° উত্তর ৮০.০৯৬৬° পূর্ব | |
| রাষ্ট্র | |
| রাজ্য | তামিলনাড়ু |
| তালুক | কুন্দ্রতুর |
| জেলা | কাঞ্চীপুরম |
| আয়তন | |
| • মোট | ৯ বর্গকিমি (৩ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৫৪,৯৫৬ |
| • জনঘনত্ব | ৬,১০০/বর্গকিমি (১৬,০০০/বর্গমাইল) |
| ভাষা | |
| • দাপ্তরিক | তামিল |
| সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
| পিন | ৬০০৬৯ |
| যানবাহন নিবন্ধন | TN-85 (টিএন-৮৫) |
কুন্দ্রতুর দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুভেলুর জেলার একটি আবাসিক অঞ্চল৷ এটি বৃহত্তর চেন্নাইয়ের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি লোকালয়। লোকালয়টি চেন্নাইয়ের পুরাতন মন্দিরগুলির অন্যতম মুরুগা মন্দিরের[১] জন্য পরিচিত। এটি তামিল পেরিয়াপুরাণের লেখক ও প্রসিদ্ধ সন্ত শেক্কীলার জন্মস্থল। [২]
কুন্দ্রতুরে অবস্থিত অন্যান্য উল্লেখযোগ্য মন্দির হল কন্ধলীশ্বর মন্দির, তিরুবূরগ পেরুমাল মন্দির, তিরু নাগেশ্বর মন্দির ও দৈব পুলবর শেক্কীলা মন্দির। এখানে কিছু বৈদিক মন্দির ও পবিত্র আধার রয়েছে, সম্প্রতি ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই বিষয়গুলি নিয়ে গবেষণা করছেন।[৩] লোকালয়টির নিকটতম রেলস্টেশন হল চেন্নাই শহরতলি রেলওয়ের অন্তর্গত পল্লাবরম রেলওয়ে স্টেশন।
পরিকাঠামো
[সম্পাদনা]- কুন্দ্রতুর তালুক দপ্তর: ২০১৯ খ্রিস্টাব্দে কুন্দ্রতুর কাঞ্চীপুরম জেলার একটু তালুকে পরিণত হয়।
- কুন্দ্রতুর সাব-রেজিস্ট্রার অফিস
- কুন্দ্রতুর আঞ্চলিক পরিবহন অফিস - যান নিবন্ধন TN 85 (টিএন ৮৫)
- কুন্দ্রতুর বাস ডিপো

তামিলনাড়ু রাজ্যের ১৬৩ টি বিজ্ঞাপিত এলাকার (মেগালিথিক সাইট) মধ্যে এটি একটি।[৪]

তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মে ২০২১।
- ↑ Sujit Mukherjee। A Dictionary of Indian Literature: Beginnings-1850। Orient Blackswan, 1998 - Literary Criticism - 434 pages। পৃ. ৩৫৬।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মে ২০২১।
- ↑ Madhavan, D. (২০ ডিসেম্বর ২০১২)। "National Institute of Siddha modifies expansion plan"। The Hindu। Chennai। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১২।