কিম হে-জুন
কিম হে-জুন | |
|---|---|
২০২৪ সালে কিম | |
| জন্ম | ৪ মে ১৯৯৫ গোইয়াং, দক্ষিণ কোরিয়া[১] |
| মাতৃশিক্ষায়তন | হানইয়াং বিশ্ববিদ্যালয় (মঞ্চ ও চলচ্চিত্র) |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ২০১৫ – বর্তমান |
| প্রতিনিধি | ম্যানেজমেন্ট এম এম এম |
কিম হে-জুন (কোরীয়: 김혜준; জন্ম: ৮ মে, ১৯৯৫) একজন দক্ষিণ কোরীয় অভিনেত্রী।[২] তিনি ২০১৯–২০২০ সালের কিংডম ধারাবাহিকে রানি চো-এর চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। তিনি অ্যানাদার চাইল্ড (২০১৯) চলচ্চিত্রের জন্য ৪০তম ব্লু ড্রাগন চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হয়েছিলেন। পরবর্তীতে তিনি ইন্সপেক্টর কু (২০২১) ধারাবাহিকে সং ই-কিয়ং বা 'কে' চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি অর্জন করেন এবং এর জন্য ৫৮তম বেক্সাং আর্টস পুরস্কারে শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী (টেলিভিশন) বিভাগে পুরস্কৃত হয়েছিলেন। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ম্যাট্রিমোনিয়াল কেওয়াস (২০১৮) এবং রেইন অর শাইন (২০১৭–২০১৮)।
অভিনয় জীবন
[সম্পাদনা]তিনি ২০১৫ সালে প্রথম বিজ্ঞাপনে অভিনয় করেন। অতঃপর হানিয়াং বিশ্ববিদ্যালয়ে মঞ্চ ও চলচ্চিত্র অনুষদে অধ্যয়ন করার সময় তিনি নারী সমকামীর প্রেম নিয়ে নির্মিত ওয়েব ধারাবাহিক লিলি ফিভারে অভিনয় করার মাধ্যমে অভিষেক করেছিলেন। অভিজ্ঞতা অর্জনের জন্য যতটা সম্ভব অভিনয়ের পরীক্ষায় অংশগ্রহণে দৃঢ়প্রতিজ্ঞ কিম অপ্রত্যাশিতভাবে সেটারডে নাইট লাইভ কোরিয়ায় উত্তীর্ণ হয়ে যান, যদিও তিনি সর্বদা নিজের মধ্যে কৌতুকের প্রতিভা নেই বলে মনে করেছিলেন তবে ২০১৬ সালে টেলিভিশন অনুষ্ঠানটির নিয়মিত অভিনয়শিল্পী হয়ে উঠেন। বেশ কয়েকটি জনপ্রিয় কাজে অংশ নিয়ে তার নাম তৈরি করার পরে, তিনি জুন মৌসুমে অনুষ্ঠানটি ছেড়ে দেন। অতঃপর তিনি এ ট্রান্সফার স্টুডেন্ট-এর মতো বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করার পর কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন।[৩][৪]
তিনি আফটার স্প্রিং চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ২০১৮ সালে, কিমকে নেটফ্লিক্সের মূল ধারাবাহিক কিংডমের অন্যতম কেন্দ্রীয় চরিত্র হিসেবে নির্ধারণ করা হয়েছিল, যেখানে তিনি সিংহাসনের উত্তরাধিকারীর প্রত্যাশায় থাকা একজন উচ্চাভিলাষী কিশোরী রাণীর অস্বাভাবিক চরিত্রে অভিনয় করেছেন। ২০১৮-এর শেষের দিকে, তিনি টেলিভিশন ধারাবাহিকম্যাট্রিমোনিয়াল কেওসে কাজ করেছেন, যেখানে তিনি বে দুনার সাথে পুনরায় একত্রে কাজ করেছেন' এই ধারাবাহিকে তিনি বে-এর ছোট বোনের চরিত্রে অভিনয় করেছেন। যদিও কিংডমে কিমের অভিনয় কিছু দর্শকের দ্বারা সমালোচিত হয়েছিল কেননা তারা এটিকে অনেক কোডেড পিরিয়ড পিস ধরনের সাথে বেমানান বলে মনে করেছেন, তবে মাত্র কয়েক মাস পরে তিনি কিম ইউন-সোকের পরিচালনায় আনাদার চাইল্ডের অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন।[৩][৪]
২০২০ সালে, তিনি ওহ না-রার সাথে এমবিসির ব্ল্যাক কমেডি রহস্য টেলিভিশন ধারাবাহিক চিপ ইনের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন,[৫][৬] যার ফলে তিনি ২০২০ এমবিসি ড্রামা অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রীর পুরস্কার জয়লাভ করেছেন।[৭] ২০২১ সালে, জেটিবিসি দ্বারা প্রযোজিত রহস্য থ্রিলার ইন্সপেক্টর কু-এ লি ইউং-এর সাথে তিনি অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, যেখানে কিম একজন কলেজ ছাত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন যিনি গোপনে একজন নির্মম সিরিয়াল কিলার।[৮]
২০২২ সালের ডিসেম্বরে মাসে, তিনি ডিজনি+-এ প্রচারিত ধারাবাহিক কানেক্টে অভিনয় করেছিলেন।[৯] ২০২৪ সালের এপ্রিল মাসে, কিম নতুন সংস্থা ম্যানেজমেন্ট এমএমএমের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।[১০]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | সূত্র |
|---|---|---|---|
| ২০১৮ | হার স্টোরি | হাই সু-এর বন্ধু | |
| আফ্টার স্প্রিং | হায়াং ই | ||
| ২০১৯ | অ্যানাদার চাইল্ড | কোয়ন জু-রি | |
| মেটাফরফোসিস | পার্ক সান-উ | ||
| ২০২১ | সিঙ্কহোল | হং ইউন-জু | [১১] |
টেলিভিশন ধারাবাহিক
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য | সূত্র |
|---|---|---|---|---|
| ২০১৬–২০২৩ | ডা. রোমান্টিক | জ্যাং হিউন-জু | মৌসুম ১ মৌসুম ৩ – ক্ষণিক চরিত্রাভিনয় (পর্ব ১৬) |
[১২] |
| ২০১৭ | রিইউনাইটেড ওয়ার্ল্ডস | সুং সু-জি | ||
| ২০১৭–২০১৮ | রেইন অর শাইন | লি জে-ইয়ং | ||
| ২০১৮ | ম্যাট্রিমোনিয়াল কেওয়াস | কাং মা-রু | ||
| ২০২০ | চিপ ইন | ইয়ু বিট-না | ||
| ২০২১ | ইন্সপেক্টর কু | সং ই-কিয়ং / কে | [১৩] [১৪] |
ওয়েব ধারাবাহিক
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য | সূত্র |
|---|---|---|---|---|
| ২০১৫ | লিলি ফিভার | কিম কিউং জু | ||
| ২০১৭ | গ্রিন হাউজ | ওয়ান সিওন | ||
| ২০১৯–২০২০ | কিংডম | রানী কনসোর্ট চো | মৌসুম ১–২ | |
| ২০২২ | কানেক্ট | চোই ই-র্যাং | [১৫] | |
| ২০২৪ | এ শপ অব কিলার্স | জং জি-আন | [১৬] [১৭] |
টেলিভিশন অনুষ্ঠান
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য | সূত্র |
|---|---|---|---|---|
| ২০১৬ | সান্ডে নাইট লাইভ কোরিয়া | মৌসুম ৭ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ 김혜준। Marie Claire Korea (কোরীয় ভাষায়)। ১৮ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৩।
- ↑ "Kim Hye-jun (김혜준, Korean actress)"। HanCinema (ইংরেজি ভাষায়)। ২১ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২০।
- 1 2 "KIM Hye-jun"। Korean Film Biz Zone (ইংরেজি ভাষায়)। ২২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২০।
- 1 2 "KoreaTimes"। The Korea Times। ৬ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২০।
- ↑ Tabanera, Lily Grace (২৩ জুলাই ২০২০)। "New K-Drama 'Chip In' Is Totally Giving Us 'Sky Castle' Vibes"। COSMO.PH (ইংরেজি ভাষায়)। ১৭ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২০।
- ↑ Irma, Langgeng। "10 Potret Memesona Kim Hye Jun, Pemeran Yoo Bit Na di Drama 'Chip In'"। IDN Times (ইন্দোনেশীয় ভাষায়)। ৭ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২০।
- ↑ Hong Se-young (৩০ ডিসেম্বর ২০২০)। "[2020 MBC 연기대상] 안보현·김혜준 남녀 신인상 영광"। sports.donga (কোরীয় ভাষায়)। ২৪ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২০।
- ↑ "Inspector Koo review: Fast pace, deft humour, smart writing make this Korean drama gem of a crime show"। Firstpost (ইংরেজি ভাষায়)। ১২ জানুয়ারি ২০২২। ২৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২২।
- ↑ Ahn, Jin-young (৭ সেপ্টেম্বর ২০২২)। "정해인·고경표·김혜준 출연 '커넥트'...12월 디즈니+서 공개" [Jung Hae-in, Go Kyung-pyo, and Kim Hye-jun in 'Connect'... Released at Disney+ in December] (কোরীয় ভাষায়)। Munhwa Ilbo। ৬ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২ – Naver এর মাধ্যমে।
- ↑ Park, Jeong-sun (২৩ এপ্রিল ২০২৪)। 김혜준, 김태리 소속사와 전속계약 [Kim Hye-jun and Kim Tae-ri signed an exclusive contract with the agency.] (কোরীয় ভাষায়)। JTBC। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৪ – Naver এর মাধ্যমে।
- ↑ "CHA Seung-won, KIM Sung-kyun and LEE Kwang-soo Fall into SINKHOLE"। Korean Film Biz Zone। ২৩ আগস্ট ২০১৯। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ Kang Da-yoon (১৮ জুন ২০২৩)। 낭만닥터 김사부3', 서현진 돌아오며 시즌4?...시청률 16.8% 유종의 미 [어젯밤TV] (কোরীয় ভাষায়)। MyDaily। ১৮ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৩ – Naver এর মাধ্যমে।
- ↑ Kim Jin-seok (১৭ মে ২০২১)। [단독]김혜준, 이영애 복귀작 '구경이' 주연 확정। The Daily Sports (কোরীয় ভাষায়)। ১৭ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২১।
- ↑ Kim Na-young (২০ মে ২০২১)। 이영애 복귀작 '구경이'·레드벨벳 조이 '한사람만', JTBC 편성 확정 (공식)। mksports (কোরীয় ভাষায়)। ২০ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মে ২০২১।
- ↑ Ha Su-jeong (১৬ ডিসেম্বর ২০২১)। [단독] '구경이' 김혜준, 차기작 '커넥트'서 정해인 만난다..女주인공 긍정 검토 (কোরীয় ভাষায়)। OSEN। ১৫ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২১ – Naver এর মাধ্যমে।
- ↑ Kim Yoo-jin (২৭ জানুয়ারি ২০২৩)। 김혜준, '살인자의 쇼핑몰' 출연 확정...2023년 새 도약 시작 [공식입장] (কোরীয় ভাষায়)। Xports News। ২৬ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৩।
- ↑ Kim Bo-young (২ মে ২০২৩)। 이동욱·김혜준, 디즈니+ '살인자의 쇼핑몰' 캐스팅...2024년 공개 (কোরীয় ভাষায়)। E-Daily। ২ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মে ২০২৩ – Naver এর মাধ্যমে।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে কিম হে-জুন (ইংরেজি)