কাসিম খান জুইনি
কাসিম খান জুইনি | |
|---|---|
| বাংলার সুবাহদার | |
| কাজের মেয়াদ ১৬২৮ – ১৬৩২ | |
| পূর্বসূরী | ফিদাই খান |
| উত্তরসূরী | আযম খান |
| ব্যক্তিগত বিবরণ | |
| মৃত্যু | ১৬৩২ |
কাসিম খান জুইনি (ফার্সি: قاسم خان جوینی) বাংলার সুবাহদার ছিলেন। তিনি ১৬২৮ সাল থেকে ১৬৩২ সাল পর্যন্ত বাংলার সুবাহদার হিসেবে দায়িত্ব পালন করেন।[১] ইসলাম খানের সুবাহদারি আমলে তিনি বাংলায় খাজাঞ্চি পদে কর্মরত ছিলেন।[২] তার শাসনামল পর্তুগিজদের থেকে হুগলি অধিকারের জন্য পরিচিত।[২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]কাসিম খান জুইনি ছিলেন মীর মুরাদের পুত্র।[২] মুঘল সম্রাট আকবর শাহজাদা খুররমকে (শাহজাহান) ধনুর্বিদ্যায় প্রশিক্ষণ দেওয়ার জন্য মীর মুরাদকে নিয়োগ প্রদান করেছিলেন। পরবর্তীতে তিনি লাহোরের বখশী পদে নিযুক্ত হয়েছিলেন।[২][৩]
মুঘল সম্রাট শাহজাহান সিংহাসনে আরোহণ করে ফিদাই খানকে বরখাস্ত করে কাসিম খান জুইনিকে বাংলার সুবাহদার পদে নিয়োগ প্রদান করেছিলেন।[২] ১৬৩২ সালে কাসিম খান জুইনি হুগলিতে পর্তুগিজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। তিনি যুদ্ধক্ষেত্রে ধীরগতি অবলম্বন করেন ও প্রায় তিন মাস ধরে হুগলি অবরোধ করে রাখেন।[২] এর দরুন পর্তুগিজদের ক্ষয়ক্ষতি সাধিত হয় ও তারা হুগলি ত্যাগ করতে বাধ্য হয়।[৪][৫] হুগলি অধিকারের অল্পদিন পরে ১৬৩২ সালে কাসিম খান জুইনি মৃত্যুবরণ করেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নায়েব-নাজিম আমলে ঢাকা"। ইত্তেফাক। ৩ জুন ২০১৯। ১১ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৯।
- 1 2 3 4 5 6 7 "কাসিম খান জুইনি"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ Nicoll, Fergus (২০০৯)। Shah Jahan (ইংরেজি ভাষায়)। Penguin Books India। আইএসবিএন ৯৭৮-০-৬৭০-০৮৩০৩-৯।
১৬০-১৬৩ পৃষ্ঠার পাদটীকা
- ↑ Lethbridge, Ebenezer (১৮৭৪)। An Easy Introduction to the History and Geography of Bengal: For the Junior Classes in Schools (ইংরেজি ভাষায়)। Thacker। পৃ. ৪০।
- ↑ Aurangabadi, Shahnavaz Khan। Ma'asir al-Umara (তুর্কি এবং ইংরেজি ভাষায়)। পৃ. ৪৯৮–৯৯।