বিষয়বস্তুতে চলুন

কর্ণফুলী (উপন্যাস)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কর্ণফুলী
লেখকআলাউদ্দিন আল আজাদ
প্রকাশনার তারিখ
১৯৬২

কর্ণফুলী আলাউদ্দিন আল আজাদ রচিত একটি উপন্যাস। এটি ১৯৬২ সালে প্রকাশিত হয়। ষাটের দশকে আলাউদ্দিন আল আজাদ রচিত তেইশ নম্বর তৈলচিত্র (১৯৬০) ও কর্ণফুলী উপন্যাসটি ব্যাপক সাড়া জাগায়।[] এই উপন্যাসে আঞ্চলিক ভাষার ব্যবহারে দক্ষতার জন্য আলাউদ্দিন আল আজাদ ইউনেস্কো পুরস্কার পেয়েছিলেন।[] এ উপন্যাসে লেখক কর্ণফুলীর তীরে যে সব বিশেষ সম্প্রদায় বসবাস করে তাদের জীবনচিত্র তুলে ধরেছেন।[] পাহাড় সমুদ্র ঘেরা একটি বিশেষ জনপদ তথা উপজাতীয়দের জীবন চিত্র অবলম্বনে রচিত হয় এই উপন্যাস।

গল্পের নায়ক ইসমাইল মূলত গুণ্ডাটাইপের এক যুবক, যার প্রথম পেশা ছিলো পকেটমারি করা। তার এ দৃঢ় সাহস দেখে রমজান নামের এক ঠিকাদার তাকে তার সাথে কাপ্তাইয়ের পাহাড়ি এলাকায় তার দেখভালের জন্য সাথে নিয়ে যায়। আর সেখানে গিয়েই ইসমাইল লালচাচার মেয়ে রাঙামিলার প্রেমে পড়ে, তবে পরবর্তীতে বিভিন্ন কারণে সে তার সেই আকর্ষণকে দমিয়ে বাড়ি ফিরে যায়। আর বাড়ি ফিরে জুলিকে বিয়ে করে সংসার পাতে। তবে ঘরে তার মন বসে না। শৈশবের সেই সারেং হবার স্বপ্ন তাকে রোজ রোজ তারা করে বেড়ায়। কর্ণফুলীর ঢেউ স্রোত তাকে যেন স্বপ্নেও ডাকে। আর সেই সুযোগও একদিন এসে পড়ে। আর তাই মা এবং স্ত্রীর তীব্র সংকোচ থাকবার পরেও সে একদিন কর্ণফুলীর বুকে জাহাজের সারেং হয়ে ভেসে পড়ে।

চরিত্র

[সম্পাদনা]

প্রধান চরিত্র

[সম্পাদনা]
  • ইসমাইল -এ উপন্যাসের নায়ক। যে মূলত পেশাগতভাবে একজন পকেটমার ছিলো। তবে তার স্বপ্ন ছিলো সারেং হবার। আর একদিন সে স্বপ্ন পূরণ হয়।
  • জুলি -এ উপন্যাসের নায়িকা। ইসমাইলের স্ত্রী। যে ছোটো থেকেই ইসমাইলকে ভালোবাসতো এবং শেষমেশ তাদের সম্পর্ক পরিনতি পায়।
  • রাঙামিলা -আদিবাসী কন্যা। উপন্যাসের অন্যতম চরিত্র। ইসমাইল বহুদিন যার পিছনে পাগলের মতো ঘুরে বেড়িয়েছে।
  • নীলমণি -আদিবাসী সমাজের কারবারি পুত্র৷ আর রাঙামিলার প্রেমিক।
  • রমজান -উপন্যাসের আরেক অন্যতম ধূর্ত চরিত্র।

অন্যান্য চরিত্র

[সম্পাদনা]
  • মানুবিবি -ইসমাঈলের মা
  • কেরামত -জুলির পিতা
  • লালচাচা -রাঙামিলার বাপ
  • ধলাবি -রাঙামিলার মা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. মুহম্মদ সাইফুল ইসলাম (২০১২)। "আজাদ, আলাউদ্দিন আল"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  2. "ক্রন্দসী কর্ণফুলী"www.prothom-alo.com। ২৪ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০
  3. "আমাদের নদীকেন্দ্রিক উপন্যাস"www.bhorerkagoj.com। ১৯ ফেব্রুয়ারি ২০১৬। ২৪ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০