বিষয়বস্তুতে চলুন

কমলিনী মুখার্জি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কমলিনী মুখার্জি
মুখার্জী একটি ফটোশুটের সময়
জন্ম (1985-03-04) ৪ মার্চ ১৯৮৫ (বয়স ৪১)
পেশাচলচ্চিত্র অভিনেত্রী
কর্মজীবন২০০৪-বর্তমান
উচ্চতা ফুট ৫ ইঞ্চি (১.৬৫ মিটার)

কমলিনী মুখার্জি (জন্মঃ ৪ মার্চ, ১৯৮৫)[] একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী; যিনি মূলত তেলুগু চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। পাশাপাশি তিনি তামিল, মালায়ালাম, হিন্দি, বাংলা এবং কান্নাডা ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেন। তিনি ইংরেজি সাহিত্যে স্নাতক সম্পন্ন করার মুম্বাই থেকে থিয়েটার অভিনয়ের উপর কোর্স সম্পন্ন করেন। তিনি তার চলচ্চিত্র জীবনের সূচনা করেন ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ফির মিলেঙ্গে চলচ্চিত্রের মাধ্যমে। ফির মিলেঙ্গে চলচ্চিত্রটি মুলত মরণব্যাধী এইডস এর উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছিল। তিনি আনন্দ (২০০৪) চলচ্চিত্রে অসামান্য অভিনয়ের কারণে বেশ কয়েকটি পুরস্কারের ভূষিত হন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

কমলিনী কলকাতা, ভারতে জন্মগ্রহণ করেন। তার পিতা নৌবাহিনীর ইঞ্জিনিয়ার ছিলেন এবং তার মা ছিলেন একজন জুয়েলারি ডিজাইনার।[] তার কলকাতার লরেটো কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি নয়াদিল্লী থেকে হোটেল ম্যানেজমেন্টের উপরে পড়াশোনা চলা অবস্থায় হঠাৎ ছেড়ে দেন।[]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছরচলচ্চিত্রভূমিকাভাষামন্তব্য
২০০৪ফির মিলেঙ্গেতানিয়া সাহনিহিন্দিঅভিষেকে চলচ্চিত্র
২০০৪আনন্দরূপাতেলুগুমনোনীত শ্রেষ্ঠ অভিনেত্রী ফিল্মফেয়ার পুরস্কার - তেলুগু
২০০৫মীনাক্ষীমীনাক্ষীতেলুগু
২০০৬স্টাইলপ্রিয়াতেলুগু
২০০৬বেট্টাইযাদু বিলাইযাদুকয়েলবিঝি রাঘবনতামিল
২০০৬গোদাবরীসীতা মহালক্ষ্মীতেলুগুমনোনীত শ্রেষ্ঠ অভিনেত্রী ফিল্মফেয়ার পুরস্কার - তেলুগু
২০০৭ক্লাসমেটসরাজিয়াতেলুগু
২০০৭পেল্লাইন্দি কানিগায়ত্রীতেলুগু
২০০৭হ্যাপি ডেইজশ্রেয়া ম্যাডামতেলুগুক্যামিও উপস্থিতি
২০০৮গাম্যামজানকীতেলুগুমনোনীত শ্রেষ্ঠ অভিনেত্রী ফিল্মফেয়ার পুরস্কার - তেলুগু
২০০৮জলসাইন্দুতেলুগুক্যামিও উপস্থিতি
২০০৮ব্রহ্মানন্দম ড্রামা কোম্পানিঅর্পিতাতেলুগু
২০০৯কধলনা সুম্ম ইল্লইজানকীতামিল
২০০৯গোপী গোপিকা গোদাবরীতেলুগুমনোনীত শ্রেষ্ঠ অভিনেত্রী ফিল্মফেয়ার পুরস্কার - তেলুগু
২০১০সাবারিয়াজানকীকন্নড়
২০১০পুলিশ পুলিশহরিকাতেলুগু
২০১০কুট্টি শ্রঙ্কুপেমেনামালয়ালম
২০১০মা অন্নয়্যা বাঙ্গারামমঞ্জুতেলুগু
২০১০নাগাবল্লিগায়ত্রীতেলুগু
২০১১বিরোধীসুনিতাতেলুগু
২০১২অপরাজিত তুমিউশশিবাংলা
২০১২শিরডি সাইরাধাকৃষ্ণ বাইতেলুগু
২০১৩নাথোলি ওরু চেরিয়া মীনাল্লাপ্রভা থমাসমালয়ালম
২০১৩রামচারীগীতাতেলুগু
'২০১৩জগদগুরু আদি শঙ্করউভয়া ভারতীতেলুগুক্যামিও উপস্থিতি
২০১৪গোবিন্দ অন্দরিবদেলেচিত্রাতেলুগু
২০১৪কাজিনসমালয়ালমএকটি গানে ক্যামিও উপস্থিতি
২০১৬ইরাইবিযহিনিতামিল
২০১৬পুলিমুরুগনময়নামালয়ালম

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Back to Tollywood"India Today। ১৪ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৬
  2. "Kamalinee Mukherjee - Interview"Chitramala.com। ২০ আগস্ট ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুন ২০০৮
  3. Sengupta, Reshmi (২১ আগস্ট ২০০৪)। "Star-struck sister act"The Telegraph। ২৫ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুন ২০০৮She's 24, but ... Kamalinee Mukherjee.

বহিঃসংযোগ

[সম্পাদনা]