কমলা ঢাক লতা
অবয়ব
| কমলা ঢাক লতা Pyrostegia venusta | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | Plantae |
| শ্রেণীবিহীন: | সপুষ্পক উদ্ভিদ |
| শ্রেণীবিহীন: | Eudicots |
| শ্রেণীবিহীন: | Asterids |
| বর্গ: | Lamiales |
| পরিবার: | Bignoniaceae |
| গণ: | Pyrostegia |
| প্রজাতি: | P. venusta |
| দ্বিপদী নাম | |
| Pyrostegia venusta Miers | |
কমলা ঢাক লতা (ইংরেজি: Orange trumpet), (দ্বিপদ নাম: Pyrostegia venusta) হচ্ছে বিগ্নোনিয়াসি পরিবারের Pyrostegia গণের একটি সপুষ্পক উদ্ভিদের প্রজাতি। এটি ব্রাজিলের স্থানীয় প্রজাতি, কিন্তু বর্তমানে বাগানের প্রজাতি হিসেবে বিখ্যাত।[১][২]
বর্ণনা
[সম্পাদনা]কমলা ঢাক লতা নমনীয়, পত্রমোচি, ঝুলন্ত শাখাবহুল লম্বা লতা। এদের যৌগপত্র ১-পক্ষল, জোড়পক্ষ, উপর মসৃণ। পাতা ৪-৭ সেমি লম্বা, শীর্ষপাতা শাখায়িত আকর্ষিতে রূপান্তরিত। শীত ও বসন্তে ফুল ফোটে।[৩]
ইতিহাস
[সম্পাদনা]১৮৬৩ সালে জন মিয়ের্স এই প্রজাতির প্রথম বিবরণ দেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Proceedings of the Royal Horticultural Society of London 3:188. 1863
- ↑ "sp", জার্মপ্লাজম রিসোর্স ইনফরমেশন নেটওয়ার্ক (জিআরআইএন), কৃষি গবেষণা পরিসেবা (এআরএস), মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)
{{citation}}: অবৈধ|mode=CS1(সাহায্য) - ↑ দ্বিজেন শর্মা, ফুলগুলি যেন কথা, বাংলা একাডেমী, ঢাকা, ডিসেম্বর ২০০৩, পৃষ্ঠা-৭৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে Pyrostegia venusta সম্পর্কিত মিডিয়া দেখুন।