বিষয়বস্তুতে চলুন

এ এম এম শওকত আলী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডক্টর
এ এম এম শওকত আলী
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
কাজের মেয়াদ
৯ জানুয়ারী ২০০৭  ৫ জানুয়ারি ২০০৯
কৃষি মন্ত্রণালয়ের সচিব
কাজের মেয়াদ
১৯৯৯  ২০০১

এ এম এম শওকত আলী একজন বাংলাদেশি সাবেক সরকারি কর্মকর্তা যিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।[] তিনি ২০০১ সালে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন কালে সরকারি চাকুরি থেকে অবসরে যান।[]

কর্মজীবন

[সম্পাদনা]

শওকত আলী ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগদান করেন। তিনি ২০০১ সালে কৃষি মন্ত্রণালয়ের সচিব থেকে সরকারি চাকুরি থেকে অবসরে যান। ৯ জানুয়ারি ২০০৭ সাল থেকে ৫ জানুয়ারি ২০০৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি সহকারী অধ্যাপক হিসেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এবং ঢাকার সিভিল সার্ভিস কলেজে যুক্ত আছেন।

গ্রন্থ

[সম্পাদনা]

শওকত আলী ইংরেজি ও বাংলা দৈনিকে নিয়মিত কলাম লিখেন। ভিন্ন বিষয়ে তিনি গ্রন্থ রচনা করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে:

  • বাংলাদেশের সমকালীন ঘটনাপ্রবাহ[]
  • জেলা প্রশাসনের পরিবর্তনশীল দৃশ্যপট[]
  • Faces of Terrorism in Bangladesh[]
  • Civil Service Management in Bangladesh: An Agenda for Policy
  • Bangladesh Civil Service: A Political-Administrative Perspective[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের ১ বছর"ডয়চে ভেলে বাংলা। ১০ জানুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২১
  2. "বিশেষ সাক্ষাৎকারঃ খাদ্যনিরাপত্তা আশঙ্কাজনক অবস্থায় আছে"দৈনিক প্রথম আলো। ২৭ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২১
  3. ড. এ এম এম শওকত আলী, রাজনীতি ও সুশাসন, প্রশাসন, বিচারব্যবস্থা, কৃষি, খাদ্য ও দারিদ্র বিমোচন (২০১৯)। বাংলাদেশের সমকালীন ঘটনাপ্রবাহ। বাংলাদেশ: সূচীপত্র। পৃ. ২৫৬। আইএসবিএন ৯৮৪৮৫৫৭৫৪৭{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  4. ড. এ এম এম শওকত আলী, ইতিহাস ও ঐতিহ্য: গবেষণা ও প্রবন্ধ (২০১৮)। জেলা প্রশাসনের পরিবর্তনশীল দৃশ্যপট। বাংলাদেশ: আলোঘর প্রকাশনা। আইএসবিএন ৯৭৮৯৮৪৯৩০২৩৯১
  5. Dr. A M M Shoukat Ali, Category: Politics। aces of Terrorism in Bangladesh। বাংলাদেশ: The University Press Limited। আইএসবিএন ৯৮৪০৫১৭৬৮৬
  6. A M M Shawkat Ali (২০০৪)। Bangladesh Civil Service: A Political-Administrative Perspective। ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, বাংলাদেশ। আইএসবিএন ৯৭৮৯৮৪০৫১৭০২২