এসটিএস ১৪
| তালিকার নম্বর | এসটিএস ১৪ |
|---|---|
| প্রজাতি | অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস |
| বয়স | ২৫ লক্ষ বছরের পুরনো |
| আবিষ্কারক | রবার্ট ব্রুম ও জন টি. রবিনসন |
এসটিএস ১৪ হচ্ছে জীবাশ্ম হয়ে যাওয়া অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস প্রজাতির আবিষ্কৃত আংশিক মাথার খুলি। এটি ১৯৪৭ সালের আগস্টে রবার্ট ব্রুম ও জন টি. রবিনসন দক্ষিণ আফ্রিকার স্টার্কফন্টেইনে আবিষ্কার করেন। অনুমান করা হয় এর বয়স ২৫ লক্ষ বছর।[১][২]
কিছু বিজ্ঞানী মনে করেন এসটিএস ১৪ এবং এসটিএস ৫ একই ব্যক্তির। তবে এসটিএস ৫ সাড়ে ২১ লক্ষ বছরের পুরনো বলে অনুমান করা হয়।
বর্ণনা
[সম্পাদনা]এই নমুনাটিতে আছে শ্রোণিচক্র, মেরুদণ্ড, পাজর ও ফিমারের ভগ্নাংশ। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো; এই শ্রোণিচক্রের আকার দ্বিপদী মানুষের ন্যায়।[৩] এই অন্বেষণ থেকে বিতর্কহীন ভাবে বলা যায়; মানুষের পূর্বেই প্রাক হোমোরা দুই পায়ে হাটঁতে সক্ষম ছিল।
অদ্ভুৎ ব্যাপার হলো, এই নমুনার ৬ টি লুম্বার ভার্টিব্রা আছে, যেখানে মানুষের ৫টি অথবা আধুনিক বানরের ৫ টি বা তারচেয়ে কম থাকে।[২]
এই নমুনার ত্রিকাস্থি; প্রথম ও দ্বিতীয় স্যাক্রাল ভার্টিব্রা এর মধ্যে অবিভাজিত ইন্টারভার্টিব্রাল ডিস্ক ধারণ করে; যা থেকে বলা যায় এই জীবাশ্মের মালিক যৌবনে পদার্পণের পূর্বেই মারা গিয়েছিল।[৪]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Australopithecus africanus" (ইংরেজি ভাষায়)। Australian Museum। ২০ জানুয়ারি ২০১১।
- 1 2 Johanson, Donald; Edgar, Blake (২০০৬)। From Lucy to Language (ইংরেজি ভাষায়)। Simon & Schuster। পৃ. ১৪৮। আইএসবিএন ৯৭৮-০-৭৪৩২-৮০৬৪-৮।
- ↑ Meldrum, Jeff; Hilton, Charles E. (২৭ জুন ২০১১)। From Biped to Strider: The Emergence of Modern Human Walking, Running, and Resource Transport (ইংরেজি ভাষায়)। স্প্রিংগার সাইন্স এন্ড বিসনেস মিডিয়া। আইএসবিএন ৯৭৮১৪৪১৯৮৯৬৫৯।
- ↑ "Australopithecus africanus: Sts 14" (ইংরেজি ভাষায়)। eFossils। ৮ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- এসটিএস ১৪-এর ছবি
- Tattersall, Ian, Schwartz, Jeffery (২০০০)। Extinct Humans (ইংরেজি ভাষায়)। Westview Press, Boulder CO। আইএসবিএন ০-৮১৩৩-৩৪৮২-৯।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - Larsen, Clark Spencer, Matter, Robert M, Gebo, Daniel L (১৯৯১)। Human Origins: the fossil record (ইংরেজি ভাষায়)। ওয়াভেলল্যান্ড প্রেস, প্রসপেক্ট হাইটস, ইলিনয়। আইএসবিএন ০-৮৮১৩৩-৫৭৫-৪।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - UNESCO - সার্কফন্টিন, সোয়ার্ক্রন, ক্রমড্রাই, এবং এনভরবোনসের জীবাশ্মগুলির স্থান (ইংরেজি)