বিষয়বস্তুতে চলুন

এমভি নাসরিন-১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এমভি নাসরিন-১
তারিখ৮ জুলাই ২০০৩
অবস্থানচাঁদপুর, বাংলাদেশ
কারণডুবে যায়
অংশগ্রহণকারী>২০০০
নিহত≈৪৮০
নিখোঁজ≈১৫০০

এমভি নাসরিন-১ ছিল একটি লঞ্চ যা ২০০৩ সালের ৮ জুলাই বাংলাদেশের চাঁদপুরে মেঘনা নদীর নিকটে ডুবে যায়। এর মধ্যে থাকা ৭৫০জন যাত্রীর মধ্যে ২২০ জনকে উদ্ধার করা গিয়েছিল।[][]

পটভূমি

[সম্পাদনা]

ঢাকার সদরঘাট থেকে ভোলার লালমোহন উপজেলায় যাত্রী ও মালামাল পরিবহন করতো এমভি নাসরিন-১। তৎকালে ঢাকা থেকে ভোলা যাতায়াত করার অন্যতম জনপ্রিয় মাধ্যম ছিলো নদীপথ। ঢাকা থেকে ভোলার লালমোহন যাওয়ার পথে ফেরীগুলোকে চাঁদপুরের কাছে মেঘনা-পদ্মা-ডাকাতিয়া নদীর "ত্রিমোহনী" অতিক্রম করতে হয়। তবে ত্রিমোহনীর বিপজ্জনক পরিস্থিতির কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (সংক্ষেপে বিআইডব্লিউটিএ) চলাচলকারী নৌ-পরিবহনগুলোকে জুলাই-মধ্য অক্টোবরের সময়সীমার মধ্যে ত্রিমোহনী এড়িয়ে যাওয়ার নির্দেশ দেয়। উল্লেখ্য, ১৯৮৬ সালে এই ত্রিমোহনীতেই অনুরূপ একটি লঞ্চ দুর্ঘটনায় ৬০০ মানুষের প্রাণহানি ঘটে।[]

মূল ঘটনা

[সম্পাদনা]

ঘটনার দিন অর্থাৎ ৮ জুলাই ঢাকার সদরঘাট থেকে ভোলার লালমোহনের উদ্দেশ্যে রওনা হয় এমভি নাসরিন-১। যদিও লঞ্চের অনুমোদিত ধারণক্ষমতা ছিলো ৪২৯ জনের, লঞ্চে ওইদিন উপস্থিত ছিলো অন্ততঃ ২০০০ জন।[][] সাথে ছিলো সবজি ও চালের অতিরিক্ত মালামাল। আনুমানিক রাত ৮ টা থেকে ১০ টার দিকে লঞ্চটি তার মূল রুট পরিবর্তন করে নিষিদ্ধ এলাকা চাঁদপুরের ত্রিমোহনীর মধ্য দিয়ে অতিক্রম শুরু করে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্রোতের গতিতে ও অতিরিক্ত বোঝাই নেওয়ার কারণে ত্রিমোহনী অতিক্রম করার সময় লঞ্চের তলা ছিদ্র হয়ে যায় এবং লঞ্চটি একদিকে হেলে পড়ে। সময়ের সাথে সাথে মেঘনা নদীর তলদেশে হারিয়ে যায় এমভি নাসরিন-১। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Hopes dying down: 15 bloated bodies recovered, more float downstream, no sight of sunken launch, raging currents frustrate rescuers, villagers keep vigil on Meghna banks"দ্য ডেইলি স্টার। ১১ জুলাই ২০০৩। ১৭ নভেম্বর ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০০৩
  2. "Bodies surfacing from ferry disaster"Chicago Tribune। ১১ জুলাই ২০০৩। ২ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৩
  3. "Ferry disaster in Bangladesh claims hundreds of lives"World Socialist Web Site। ১৯ জুলাই ২০০৩। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৫
  4. "Latest brings Bangladesh ferry disaster toll to 3000"The Sydney Morning Herald। ১০ জুলাই ২০০৩। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৫
  5. "ভয়ংকর সেই দৃশ্যে এখনও শিউরে উঠেন ভোলার মানুষ"ডিবিসি নিউজ। ৯ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৫
  6. "এমভি নাসরিন লঞ্চ ট্রাজেডির ২১ বছর আজ"বাংলাদেশ বুলেটিন। ৮ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৫

আরো পড়ুন

[সম্পাদনা]